• মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চরভদ্রাসনের দুর্গম চরাঞ্চলে যৌথ টহল জোরদার বদলগাছীতে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত রুমায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে কোনো অপকর্ম ঠেকাতে বিজিবি’র কুইক রেসপন্স ফোর্স প্রস্তুত আছে। বগুড়া–রংপুর সফরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ধারাবাহিক গণসংযোগ শেরপুর–ধুনট মোড়ে সংক্ষিপ্ত পথসভা বগুড়া-৬ আসনের নেতৃবৃন্দের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময় সভা। নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ৫ জন নিহত মহাস্থানগড়ে পর্যটকের গলায় ছুরি ঠেকিয়ে ছিনতাই মূল হোতা ইমন গ্রেপ্তার, পলাতক আরও ৩ জন। উৎসবমুখর আয়োজনে শ্রীমঙ্গলে আদর্শ সংগীত বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার সনদ পেল ৪ শতাধিক শিক্ষার্থী, শিক্ষকদের সম্মাননা সিরাজগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলিমের বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করুন—বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি: তারেক রহমান বেলাবোতে নিখোঁজের ৩ দিন পর সাবেক ছাত্রলীগ নেতার বস্তাবন্দি মরদেহ উদ্ধার নন্দীগ্রামে জিম্মি ইউএনওকে আইনশৃঙ্খলা বাহিনীর উদ্ধার মহড়া গোপালপুরে ধানের শীষের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মোল্লাহাটে যৌথ অভিযানে মাদক ও অস্ত্রসহ দুইজন আটক ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের ঘোষণা দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভারতে আটক ৫ ট্রলারসহ ১২৮ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো কোস্ট গার্ড রাজশাহী পৌঁছে শাহ মখদুমের মাজার জিয়ারত করলেন তারেক রহমান টাঙ্গাইলে প্লাস্টিক তেল তৈরি কারখানা উচ্ছেদ, মেটাল কারখানায় জরিমানা। মোংলায় নৌ পুলিশের স্পিড বোটে আগুন, আহত ১

বিদ্যুৎ ও জ্বালানি খাতে সব বিনিয়োগ ও ক্রয় চুক্তি বাতিল এবং জ্বালানি অপরাধীদের বিচারের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন।

dailydhakamail / ২৯ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি :

দায়মুক্তি আইনের আওতায় বিদ্যুৎ ও জ্বালানি খাতে সম্পাদিত সব বিনিয়োগ ও ক্রয় চুক্তি বাতিল এবং জ্বালানি অপরাধীদের বিচারের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), সিরাজগঞ্জ জেলা কমিটির উদ্যোগে বুধবার (১৪ জানুয়ারি ২০২৬ খ্রি.) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ শহরের মারোয়াড়ি পট্রি সড়কের পাশে জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ক্যাব সিরাজগঞ্জ জেলা কমিটির সভাপতি মোঃ শওকত আলী। বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবু জাফর খান, সিনিয়র সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম শফি প্রমুখ।

এ সময় সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এনজিওর কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি, স্কুল-কলেজের শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী এবং সচেতন সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে তাদের দাবিসমূহ তুলে ধরেন এবং সুস্পষ্ট বক্তব্য প্রদান করেন।

মানববন্ধনে উত্থাপিত দাবিসমূহের মধ্যে উল্লেখযোগ্য ছিল—
সরকার যৌথ মালিকানায় বিদ্যুৎ ও জ্বালানি ব্যবসা-বাণিজ্যে জড়াবে না এবং সরকারি মালিকানাধীন কোনো কোম্পানি বা জনগণের সম্পত্তির শেয়ার ব্যক্তি খাতে হস্তান্তর করা যাবে না। ‘কস্ট প্লাস’ নয়, সরকারকে শুধু ‘কস্ট বেসিসে’ মুনাফামুক্ত বিদ্যুৎ ও জ্বালানি সেবা প্রদান করতে হবে।

বিদ্যুৎ উৎপাদনে প্রাথমিক জ্বালানি মিশ্রণে স্বল্পমেয়াদি পরিকল্পনায় তরল জ্বালানির ব্যবহার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে হবে। জ্বালানি অপরাধীদের বিচার নিশ্চিত করতে হবে এবং অপরাধীদের কাছ থেকে আদায়কৃত ক্ষতিপূরণের অর্থ দিয়ে ‘এনার্জি প্রাইস স্ট্যাবিলাইজেশন ফান্ড’ গঠন করতে হবে।

বিদ্যুৎ ও জ্বালানি খাতে সুশাসন নিশ্চিত করতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর মৌলিক সংস্কার, নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ এবং জ্বালানি দক্ষতা ও সংরক্ষণ উন্নয়ন নিশ্চিত করার দাবিও জানানো হয়। একই সঙ্গে নবায়নযোগ্য বিদ্যুৎ উন্নয়নে বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করতে বিদ্যুৎ বাজারে বিনিয়োগকারীদের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরির দাবি করা হয়।

বক্তারা আরও বলেন, উল্লেখিত প্রক্রিয়ায় বিগত ১৫ বছরে সমগ্র জ্বালানি সরবরাহ খাতে যে বিপুল পরিমাণ অর্থ তছরুপ ও আত্মসাৎ হয়েছে, তা নির্ধারণ করে সংশ্লিষ্টদের কাছ থেকে অর্থ ও ক্ষতিপূরণ আদায় করতে হবে এবং জ্বালানি অপরাধী হিসেবে তাদের বিচারের আওতায় আনতে হবে।

ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি আদায় না হলে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com