• সোমবার, ০৪ মে ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
শেরপুরে দুইটি চোরাই মোটরসাইকেলসহ দুই চোর গ্রেপ্তার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও: তথ্যমন্ত্রী সিরাজগঞ্জের তাড়াশে ব্যবসায়ীর ওপর অতর্কিত হামলা ও টাকা লুটপাটের অভিযোগ নরসিংদীর পলাশে বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩ বগুড়ায় খেজুরের গুদামে আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর নির্দেশনা ত্রয়োদশ সংসদ নির্বাচন গণতন্ত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে: স্পিকার গাইবান্ধায় ৫ জনসহ সারাদেশে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু বজ্রপাতে চার গরুর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন বগুড়ায় এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কলেজছাত্রী আটক শেরপুরে সনাতন ধর্মীয় অনুষ্ঠানে বাৎসরিক অধিবেশন অনুষ্ঠিত সামান্য পাওনা টাকার দাবিতে ঝরল প্রাণ, শেরপুরে বৃদ্ধ নিহত এসআই রোখসানাকে ‘ম্যাডাম’ সম্বোধন করায় যুবক আটক, মুচলেকায় মুক্তি। অব্যবহৃত ২০০ সরকারি ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় ইউনেসকোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী নোয়াবের সঙ্গে বৈঠক: সংবাদপত্রের স্বাধীনতার প্রতি দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ঢাকার প্রথম নারী ডিসি হলেন ফরিদা খানম পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে সিদ্ধান্ত বৃহস্পতিবার: সড়কমন্ত্রী

নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র, মাদক ও নগদ অর্থসহ ৭ গ্রেফতার

dailydhakamail / ৬১ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

আবুনাঈম রিপন, স্টাফ রিপোর্টার:

নরসিংদীর শিবপুর উপজেলা পুটিয়া ও আয়ুবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক এবং নগদ অর্থসহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত মালামাল ও গ্রেফতারকৃতরা শিবপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

১৩ জানুয়ারি মঙ্গলবার রাতে লে. কর্নেল শামীম রহমান, পিএসসি সিগস্ (৯ সিগন্যাল ব্যাটালিয়ন) নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতদের নাম ও বয়স:
১. মোঃ মিজান মিয়ার ছেলে গডফাদার জামাল উদ্দিন খোকা (৭০) – কারারচর মদিনা জুট মিল সংলগ্ন এলাকা
২. জামাল উদ্দিন খোকার স্ত্রী সেলিনা বেগম (৫০)
৩. শাহাপুর গ্রামের শাহাজালাল আহমেদ সানির স্ত্রী সম্পা (২৪)
৪. আইয়ুবপুর ইউনিয়ন, জাঙ্গাইলা এলাকার মফিজ উদ্দিনের ছেলে আলমগীর (৩৭)
৫. আওয়াল এর স্ত্রী শামসু নাহার (৫০)
৬. মৃত শুক্কুর আলীর ছেলে আজিজুল মিয়া (৩২)
৭. ফরিদ মিয়ার ছেলে ফয়সাল মিয়া (২০)

উদ্ধারকৃত মালামাল:
১টি আগ্নেয়াস্ত্র (২টি কার্তুজসহ),৩টি পিস্তল ম্যাগাজিন,১৬০০ পিস ইয়াবা ট্যাবলেট,নগদ ১৫,৪০,১০০ টাকা,১৭টি মোবাইল ফোন (১৩টি স্মার্টফোন, ৪টি বাটন ফোন),২টি সাষমুরাই,৬টি ফেন্সিডিল বোতল,৯টি বিদেশি মদের বোতল,২টি নকল পিস্তল,২টি রামদা,১টি ল্যাপটপ।

১৪ জানুয়ারি বুধবার বিকেলে শিবপুর মডেল থানায় সংবাদ সম্মেলনে নরসিংদীর জেলা পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ আল ফারুক সাংবাদিকদের জানান, নির্বাচনকে সামনে রেখে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করছে। এ অভিযানেই সাতজনকে গ্রেফতার এবং অস্ত্র, নগদ অর্থ ও মাদক উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বিশেষ করে, জামাল উদ্দিন খোকার বিরুদ্ধে একটি মামলা, আজিজুল মিয়ার বিরুদ্ধে দুটি মামলা এবং মোঃ আলমগীর হোসেনের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে লে. কর্নেল শামীম রহমান, পিএসসি, সিগস্ (৯ সিগন্যাল ব্যাটালিয়ন) বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ কলিমুল্লাহ, সহকারী পুলিশ সুপার ও শিবপুর সার্কেল মোঃ রায়হান সরকার, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কোহিনুর মিয়া এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com