• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
শেরপুরে দুইটি চোরাই মোটরসাইকেলসহ দুই চোর গ্রেপ্তার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও: তথ্যমন্ত্রী সিরাজগঞ্জের তাড়াশে ব্যবসায়ীর ওপর অতর্কিত হামলা ও টাকা লুটপাটের অভিযোগ নরসিংদীর পলাশে বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩ বগুড়ায় খেজুরের গুদামে আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর নির্দেশনা ত্রয়োদশ সংসদ নির্বাচন গণতন্ত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে: স্পিকার গাইবান্ধায় ৫ জনসহ সারাদেশে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু বজ্রপাতে চার গরুর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন বগুড়ায় এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কলেজছাত্রী আটক শেরপুরে সনাতন ধর্মীয় অনুষ্ঠানে বাৎসরিক অধিবেশন অনুষ্ঠিত সামান্য পাওনা টাকার দাবিতে ঝরল প্রাণ, শেরপুরে বৃদ্ধ নিহত এসআই রোখসানাকে ‘ম্যাডাম’ সম্বোধন করায় যুবক আটক, মুচলেকায় মুক্তি। অব্যবহৃত ২০০ সরকারি ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় ইউনেসকোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী নোয়াবের সঙ্গে বৈঠক: সংবাদপত্রের স্বাধীনতার প্রতি দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ঢাকার প্রথম নারী ডিসি হলেন ফরিদা খানম পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে সিদ্ধান্ত বৃহস্পতিবার: সড়কমন্ত্রী

নওগাঁয় মা নিজের সন্তানকে নদীতে ফেলে থানায় গিয়ে গ্রেপ্তারের দাবি।

dailydhakamail / ৭৭ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

বুলবুল আহম্মেদ বুলু, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর পত্নীতলায় এক মা ১৬ মাস বয়সী নিজের সন্তানকে আত্রাই নদীতে ফেলে দিয়েছেন। এরপর তিনি থানায় এসে পুলিশের কাছে নিজেকে গ্রেপ্তার করার দাবি জানান।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে পত্নীতলা উপজেলায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা শিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন, বর্তমানে শিশুটি চিকিৎসাধীন এবং শঙ্কামুক্ত রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মুনতাহীন নামে এক নারী থানায় এসে জানান, তিনি তার ১৬ মাস বয়সী কন্যা শিশুকে মাহমুদপুর ব্রিজ থেকে আত্রাই নদীর পানিতে ফেলে দিয়েছেন। এই জন্য তিনি পুলিশের কাছে নিজেকে গ্রেপ্তার করার অনুরোধ করেন।

ঘটনাটি জানার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে স্থানীয়রা শিশুটিকে পানি থেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিচ্ছিলেন। পরে পুলিশ শিশুটিকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটি বর্তমানে শঙ্কামুক্ত।

শিশুর বাবা মেহেদী হাসান বলেন, তার স্ত্রী কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। মানসিক অসুস্থতার কারণে তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন। শিশুর সুচিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, “একজন নারী থানায় এসে দাবি করেছেন যে, তিনি তার সন্তানকে নদীতে ফেলে দিয়েছেন। আমরা পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানতে পারি, মা সন্তানকে নিয়েই বাড়ি থেকে বের হয়েছেন। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার ও হাসপাতালে ভর্তি করা হয়।”

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “ঘটনার পর আমি হাসপাতালে শিশুটিকে দেখতে গিয়েছিলাম। যে ব্যক্তি শিশুটিকে পানি থেকে উদ্ধার করেছেন, তাকে পুলিশের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়েছে। শিশুর পরিবার আমাদের আশ্বস্ত করেছে যে তারা শিশুর নিরাপত্তা নিশ্চিত করবেন এবং মায়ের মানসিক চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করবেন।”


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com