• রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

রেলওয়ে সরকারি কর্মচারীদের ১ দফা দাবি বাস্তবায়নে সিরাজগঞ্জে প্রতীকী অনশন

dailydhakamail / ৬৫ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি :

বৈষম্যহীন নবম পে-স্কেল বাস্তবায়ন ও সর্বনিম্ন ৩৫ হাজার টাকা বেতন স্কেল নির্ধারণের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে সিরাজগঞ্জে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন রেলওয়ে সরকারি কর্মচারীরা।

শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬ খ্রি.) সকালে সিরাজগঞ্জ শহরের চৌরাস্তা প্রেসক্লাব চত্বরে রেলওয়ে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ, সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে এ প্রতীকী অনশন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনশন কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বাসাভাড়া বৃদ্ধির কারণে রেলওয়ে কর্মচারীরা চরম আর্থিক সংকটে পড়েছেন। বর্তমান বেতন কাঠামোতে ছেলে-মেয়েদের লেখাপড়া, চিকিৎসা ও সংসার পরিচালনা করা দুর্বিষহ হয়ে উঠেছে। ফলে বৈষম্যহীন নবম পে-স্কেল অনুযায়ী ১ জানুয়ারি ২০২৬ খ্রি. থেকে সর্বনিম্ন ৩৫ হাজার টাকা বেতন স্কেল নির্ধারণ এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।

বক্তারা আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে এই যৌক্তিক দাবি বাস্তবায়ন না করা হলে কর্মচারীরা বৃহত্তর আন্দোলন কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।

প্রতীকী অনশন কর্মসূচিতে সভাপতিত্ব করেন রেলকর্মচারী মো. আব্দুল কুদ্দুস। বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ে স্টেশন রায়পুর, সিরাজগঞ্জের স্টেশন মাস্টার মো. ইসমাইল হোসেন, ট্রেন সহকারী মো. হাফিজুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ে স্টেশন সয়দাবাদ, সিরাজগঞ্জের স্টেশন মাস্টার মো. মনিরুজ্জামান, এসএম মো. রেজাউল করিম এবং জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারী মো. আব্দুল হালিম।

এ সময় বিভিন্ন স্তরের রেলওয়ে ও সরকারি কর্মচারীরা প্রতীকী অনশন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com