• বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক। সারা দেশে কমিউনিটি পুলিশিং ছড়িয়ে দেওয়া হবে : আইজিপি শেরপুর থানা বার্ষিক পরিদর্শন করলেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। রাণীরহাট মেলা ঘিরে অশ্লীল নৃত্যের আয়োজনের অভিযোগ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর গণমাধ্যমের স্বাধীনতার জন্য আইনের অগণতান্ত্রিক ধারা বাতিলের দাবি সম্পাদক পরিষদের। প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের শ্রমমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যোগ দেবেন একাধিক কর্মসূচিতে মাদক বৃদ্ধির অন্যতম কারণ খেলার মাঠ সংকুচিত হয়ে যাওয়া — বিদ্যুৎমন্ত্রী

সিরাজগঞ্জে পুলিশ সুপারের বিশেষ উদ্যোগে মার্শাল আর্ট (তায়কোয়ানডো) প্রশিক্ষণ প্রদান।

dailydhakamail / ১৩৫ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

আজিজুর রহমান মুন্না | সিরাজগঞ্জ প্রতিনিধি :-

সিরাজগঞ্জে পুলিশ সুপারের বিশেষ উদ্যোগে জেলা পুলিশের সদস্যদের জন্য “মার্শাল আর্ট” (তায়কোয়ানডো) প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জেলা পুলিশের সদস্যদের আত্মরক্ষা সক্ষমতা বৃদ্ধি ও শারীরিক দক্ষতা উন্নয়নের লক্ষ্যে পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)-এর বিশেষ দিকনির্দেশনায় এ প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) অনুষ্ঠিত এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের আত্মবিশ্বাস বৃদ্ধি, আত্মরক্ষামূলক কৌশল আয়ত্ত এবং শারীরিক ও মানসিক দক্ষতা উন্নয়নের সুযোগ সৃষ্টি হচ্ছে। বিশেষ করে নারী পুলিশ সদস্যদের আত্মনির্ভরশীল, সাহসী ও সক্ষম করে গড়ে তুলতে এই প্রশিক্ষণ একটি যুগোপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রশিক্ষণ কার্যক্রমটি সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে পরিচালিত হয়। এতে পুরুষ পুলিশ সদস্যদের প্রশিক্ষণ প্রদান করেন সিরাজগঞ্জ জেলা তায়কোয়ানডো ক্লাবের প্রধান প্রশিক্ষক মোঃ বাবুল হোসেন এবং নারী পুলিশ সদস্যদের প্রশিক্ষণ প্রদান করেন সহকারী প্রশিক্ষক মোছাঃ শারমিন আক্তার নিশি।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, পর্যায়ক্রমে সিরাজগঞ্জ জেলার সকল ইউনিটে কর্মরত সকল পুলিশ সদস্যকে এই মার্শাল আর্ট (তায়কোয়ানডো) প্রশিক্ষণের আওতায় আনা হবে।

 

 


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com