• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম
লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

বদলগাছীতে সরিষা ক্ষেতে মৌচাষ চলছে মধু সংগ্রহের প্রস্তুতি, ব্যস্ত কৃষকরা।

dailydhakamail / ১১৮ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

বুলবুল আহমেদ বুলু

নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁর বদলগাছী উপজেলার দিগন্তজুড়ে এখন হলুদ সরিষার ক্ষেত। সকালের কুয়াশা ভেদ করে সূর্যের আলো পড়তেই ঝলমল করে উঠছে বিস্তীর্ণ মাঠ। সরিষা এখন আর শুধু তেল উৎপাদনের ফসল নয়; এটি হয়ে উঠেছে মধু চাষের নতুন সম্ভাবনার উৎস।

সরিষা ফুলের মিষ্টি ঘ্রাণে আকৃষ্ট হয়ে হাজারো মৌমাছি ভিড় করছে এসব ক্ষেতে। সেই সুযোগ কাজে লাগিয়ে কৃষকেরা সরিষা ক্ষেতে স্থাপন করেছেন মৌবাক্স। এতে একদিকে সরিষার পরাগায়ন ভালো হচ্ছে, অন্যদিকে উৎপাদিত হচ্ছে মানসম্মত ও সুগন্ধি মধু।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বদলগাছীতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৭৬০ হেক্টর জমি। তবে কৃষকদের আগ্রহ ও অনুকূল আবহাওয়ার কারণে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রায় ৩ হাজার হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে।

সরিষা চাষ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে মধু চাষেও আগ্রহ বাড়ছে। বর্তমানে উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ১৫ থেকে ২০ জন মৌচাষী সরিষা ক্ষেতে মৌবাক্স স্থাপন করেছেন। এতে স্বল্প খরচে বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি হয়েছে।

বিলাশবাড়ী ইউনিয়নের এনায়েতপুর গ্রামের মৌচাষী আব্দুর রউফ বলেন,“সরিষার ফুল থাকলে মৌমাছি ভালো থাকে। এতে মধু ও সরিষা—দুটোতেই ভালো ফলন পাওয়া যায়।”

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান জানান, অনুকূল আবহাওয়ার কারণে এ বছর সরিষা উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। সরিষা ও মধু চাষের এই সমন্বয় কৃষকদের আয় বাড়াচ্ছে এবং স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করছে।

মৌমাছির গুঞ্জনে সরিষা ক্ষেত যেন ফিরিয়ে এনেছে প্রাণের স্পন্দন। বদলগাছীতে সরিষা ও মধু চাষের এই উদ্যোগ গ্রামীণ অর্থনীতিতে সৃষ্টি করছে নতুন সম্ভাবনা।

 

 


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com