• সোমবার, ০৪ মে ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
শেরপুরে দুইটি চোরাই মোটরসাইকেলসহ দুই চোর গ্রেপ্তার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও: তথ্যমন্ত্রী সিরাজগঞ্জের তাড়াশে ব্যবসায়ীর ওপর অতর্কিত হামলা ও টাকা লুটপাটের অভিযোগ নরসিংদীর পলাশে বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩ বগুড়ায় খেজুরের গুদামে আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর নির্দেশনা ত্রয়োদশ সংসদ নির্বাচন গণতন্ত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে: স্পিকার গাইবান্ধায় ৫ জনসহ সারাদেশে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু বজ্রপাতে চার গরুর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন বগুড়ায় এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কলেজছাত্রী আটক শেরপুরে সনাতন ধর্মীয় অনুষ্ঠানে বাৎসরিক অধিবেশন অনুষ্ঠিত সামান্য পাওনা টাকার দাবিতে ঝরল প্রাণ, শেরপুরে বৃদ্ধ নিহত এসআই রোখসানাকে ‘ম্যাডাম’ সম্বোধন করায় যুবক আটক, মুচলেকায় মুক্তি। অব্যবহৃত ২০০ সরকারি ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় ইউনেসকোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী নোয়াবের সঙ্গে বৈঠক: সংবাদপত্রের স্বাধীনতার প্রতি দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ঢাকার প্রথম নারী ডিসি হলেন ফরিদা খানম পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে সিদ্ধান্ত বৃহস্পতিবার: সড়কমন্ত্রী

উল্লাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সেমিনার: শিক্ষাঙ্গন ও সমাজ বিনির্মাণে সুশীল সমাজের করণীয় নিয়ে আলোচনা

dailydhakamail / ৬৫ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"border":4,"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

 

 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি :-

সিরাজগঞ্জের উল্লাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে “জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন” এবং “নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি”—এই দুটি শ্লোগানকে সামনে রেখে মাদকাসক্তিমুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ বিনির্মাণে শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সিরাজগঞ্জের আয়োজনে বুধবার (২১ জানুয়ারি ২০২৬ খ্রি.) সকাল ১১টায় উল্লাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ. টি. এম. আরিফ। তিনি বলেন, শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সিরাজগঞ্জের সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম। তিনি মাদকের ভয়াবহতা, এর সামাজিক ও ব্যক্তিগত ক্ষতিকর দিক এবং প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আ. কাদের বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উল্লাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজদার হোসেন।

এ সময় উল্লাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সিরাজগঞ্জের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সেমিনারটি শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

 


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com