• সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম
শেরপুরে দুইটি চোরাই মোটরসাইকেলসহ দুই চোর গ্রেপ্তার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও: তথ্যমন্ত্রী সিরাজগঞ্জের তাড়াশে ব্যবসায়ীর ওপর অতর্কিত হামলা ও টাকা লুটপাটের অভিযোগ নরসিংদীর পলাশে বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩ বগুড়ায় খেজুরের গুদামে আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর নির্দেশনা ত্রয়োদশ সংসদ নির্বাচন গণতন্ত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে: স্পিকার গাইবান্ধায় ৫ জনসহ সারাদেশে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু বজ্রপাতে চার গরুর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন বগুড়ায় এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কলেজছাত্রী আটক শেরপুরে সনাতন ধর্মীয় অনুষ্ঠানে বাৎসরিক অধিবেশন অনুষ্ঠিত সামান্য পাওনা টাকার দাবিতে ঝরল প্রাণ, শেরপুরে বৃদ্ধ নিহত এসআই রোখসানাকে ‘ম্যাডাম’ সম্বোধন করায় যুবক আটক, মুচলেকায় মুক্তি। অব্যবহৃত ২০০ সরকারি ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় ইউনেসকোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী নোয়াবের সঙ্গে বৈঠক: সংবাদপত্রের স্বাধীনতার প্রতি দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ঢাকার প্রথম নারী ডিসি হলেন ফরিদা খানম পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে সিদ্ধান্ত বৃহস্পতিবার: সড়কমন্ত্রী

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬: জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক নির্বাচিত হলেন সিরাজগঞ্জের মো. মেহেদী হাসান

dailydhakamail / ৮৭ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ :-

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ খ্রি. উপলক্ষে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক (মাধ্যমিক বিদ্যালয়) হিসেবে নির্বাচিত হয়েছেন সিরাজগঞ্জ সদর উপজেলার বনোয়ারী লাল (বিএল) সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) মো. মেহেদী হাসান

মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬ খ্রি.) ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. সি. আর. আবরার তাঁকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক (বিদ্যালয়)-এর গোল্ড মেডেল, ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ প্রদান করেন।

মো. মেহেদী হাসান ১২ জানুয়ারি উপজেলা ও জেলা পর্যায়ে, ১৫ জানুয়ারি বিভাগীয় পর্যায়ে এবং ১৯ জানুয়ারি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে চূড়ান্তভাবে শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক হিসেবে নির্বাচিত হন।

তিনি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলাধীন সলংগা ইউনিয়নের জগজীবন গ্রামের মো. আব্দুস সাত্তার ও জোসনা খাতুন দম্পতির জ্যেষ্ঠ সন্তান। তাঁর এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও অভিভাবকদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। তাঁর নিজ গ্রাম জগজীবনপুরেও উচ্ছ্বাস বিরাজ করছে।

মো. মেহেদী হাসান ২০০৭ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা থেকে ইংরেজি বিষয়ে প্রথম শ্রেণিতে স্নাতক (সম্মান) এবং ২০০৮ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া ২০১৮ সালে পাবনা টিচার্স ট্রেনিং কলেজ থেকে প্রথম শ্রেণিতে পেশাগত ডিগ্রি (বি.এড.) লাভ করেন।

মো. মেহেদী হাসান বলেন, তাঁর সাফল্যের পেছনে মূল অনুপ্রেরণা দিয়েছেন বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল্লাহ আল মামুন, যিনি দায়িত্ব গ্রহণের পর বিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ডে দৃশ্যমান অগ্রগতি সাধন করেছেন। এছাড়া তিনি বিদ্যালয়ের সকল সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি আরও বলেন, জাতীয় পর্যায়ে এ সাফল্য তাঁর শিক্ষকতা পেশার দায়িত্ববোধকে বহুগুণ বৃদ্ধি করেছে। ভবিষ্যতেও তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং সকলের দোয়া কামনা করেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com