• শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

কালিয়াহরিপুর ইউনিয়নে বিএনপির ধানের শীষের প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

dailydhakamail / ৫৭ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

 আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি :আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে বিএনপির ধানের শীষ প্রতীক মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকুর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কালিয়াহরিপুর ইউনিয়নের চরহরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৪নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে বিএনপির ধানের শীষ প্রতীক মনোনীত প্রার্থী, সাবেক মন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু।

বক্তব্যে তিনি বলেন, “একটি দল ধর্মের কথা বলে জান্নাতের টিকিট পাওয়ার প্রলোভন দেখিয়ে ভোট চাইছে। কিছু সহজ-সরল মা-বোনদেরকে তালিমের নামে কোরআন শরিফে শপথ করিয়ে লোভ দেখিয়ে ভোট আদায়ের চেষ্টা করছে। তারা আসলে ধোঁকাবাজ ও মোনাফেক ধর্মব্যবসায়ী। তাদের এসব কথায় জনগণ আর বিভ্রান্ত হবে না। জান্নাতে নেওয়ার একমাত্র মালিক আল্লাহ।”

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আনিসুজ্জামান পাপ্পু, সাংগঠনিক সম্পাদক মো. আবু সাঈদ সুইট, শ্রমবিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদ এবং সদর থানা বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী মো. একাব্বর আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়াহরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরন্নবী সেখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন কালিয়াহরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আজাদুর রহমান পলাশ, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, সদস্য লিটন, সাবেক মনিরুল ইসলাম খান মনির, সদস্য নুরন্নবী সেখ, কালিয়াহরিপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক পারভেজ আহমেদ, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবু ইসলাম, সাধারণ সম্পাদক সোনাউল্লাহসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com