• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী। শহীদ গাজীউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় শেরপুরের দরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ। গরিব ও দুঃখী মানুষের পাশে দাঁড়াতে চান ধুনটের চিকাশী ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মো: হেলালুর রহমান বাবু বাবার পথেই: প্রধানমন্ত্রী তারেক রহমান খাল পুনঃখনন উদ্বোধন করলেন দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বদলগাছীতে মানবিক সহায়তার ভিজিএফ চাউল বিতরণ বরিশালে বিএনপির উদ্যোগে দোয়া ও শোকরানা মোনাজাত বিএনপি জনগণের রায়ে বিশ্বাসী, জনগণের জন্য কাজ করে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁর বদলগাছীতে বছরের প্রথম বৃষ্টিতেই ইটভাটার সর্বনাশ: ১০ কোটি টাকার কাঁচা ইট নষ্ট — হতাশায় ভাটা মালিকরা চরভদ্রাসনে পদ্মা নদীর পাড়ে ফসলি জমির মাটি বিক্রির হিড়িক: হুমকিতে কৃষি ও পরিবেশ ঈদের আনন্দ সবার মাঝে ভাগ করে নেওয়াই প্রকৃত ঈদ — এ্যাডভোকেট শাহানাজ জামান বরিশাল হলিডে স্কুলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বদলগাছীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১০০ পরিবার পেল ছাগল ও ফ্লোরম্যাট দুলালপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জিসাস বরিশাল জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে জাকির সভাপতি ও জাহিদুর সাধারণ সম্পাদক নির্বাচিত নরসিংদীর শিবপুরে সৌদি আরবের উপহারকৃত খেজুর বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ

ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের ঘোষণা দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

dailydhakamail / ৫১ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে—এমন প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ ঘোষণা দেন।

তারেক রহমান বলেন, গত ১৭ বছরে দেশের সাধারণ মানুষের জন্য কোনো কার্যকর উন্নয়ন হয়নি। মেগা প্রকল্পের নামে হয়েছে মেগা দুর্নীতি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে শুরু হওয়া বরেন্দ্র প্রকল্প, যা বেগম খালেদা জিয়ার শাসনামলে আরও সম্প্রসারিত হয়েছিল, আজ তা কার্যত বন্ধ হয়ে গেছে। বিএনপি ক্ষমতায় এলে বরেন্দ্র প্রকল্প পুনরায় চালু করা হবে। পাশাপাশি খাল খনন ও পদ্মা নদী খননের উদ্যোগ নেওয়া হবে।

পদ্মা পাড়ের মানুষের উদ্দেশে তিনি পদ্মা ব্যারেজ নির্মাণের প্রতিশ্রুতি দেন। তারেক রহমান বলেন, পদ্মা ব্যারেজ বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকার মানুষ বহুমুখী সুফল ভোগ করবে। এছাড়া রাজশাহীর বিখ্যাত আম সংরক্ষণের জন্য হিমাগার স্থাপন এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির কথাও জানান তিনি।

এ সময় তিনি উত্তরাঞ্চলের সব আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান।

তারেক রহমান বলেন, দেশ গণতন্ত্রের পথে এগোবে, নাকি অন্য পথে যাবে—সেই সিদ্ধান্ত জনগণকে ১২ তারিখে নিতে হবে। গণতন্ত্র টিকিয়ে রাখতে না পারলে জনগণের প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয়। যেকোনো মূল্যে গণতন্ত্রের পতাকা সমুন্নত রাখতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি শান্তিতে বিশ্বাস করে এবং কোনো ধরনের সংঘাত বা বিশৃঙ্খলায় যেতে চায় না। এ কারণেই আমি কাউকে ব্যক্তিগতভাবে সমালোচনা করছি না। সমালোচনা করে যদি কারও পেট ভরে, তাহলে কথা ছিল।

দেশের কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সুষ্ঠু তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচার নিশ্চিত করতে হবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com