• সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চরভদ্রাসনের দুর্গম চরাঞ্চলে যৌথ টহল জোরদার বদলগাছীতে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত রুমায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে কোনো অপকর্ম ঠেকাতে বিজিবি’র কুইক রেসপন্স ফোর্স প্রস্তুত আছে। বগুড়া–রংপুর সফরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ধারাবাহিক গণসংযোগ শেরপুর–ধুনট মোড়ে সংক্ষিপ্ত পথসভা বগুড়া-৬ আসনের নেতৃবৃন্দের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময় সভা। নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ৫ জন নিহত মহাস্থানগড়ে পর্যটকের গলায় ছুরি ঠেকিয়ে ছিনতাই মূল হোতা ইমন গ্রেপ্তার, পলাতক আরও ৩ জন। উৎসবমুখর আয়োজনে শ্রীমঙ্গলে আদর্শ সংগীত বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার সনদ পেল ৪ শতাধিক শিক্ষার্থী, শিক্ষকদের সম্মাননা সিরাজগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলিমের বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করুন—বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি: তারেক রহমান বেলাবোতে নিখোঁজের ৩ দিন পর সাবেক ছাত্রলীগ নেতার বস্তাবন্দি মরদেহ উদ্ধার নন্দীগ্রামে জিম্মি ইউএনওকে আইনশৃঙ্খলা বাহিনীর উদ্ধার মহড়া গোপালপুরে ধানের শীষের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মোল্লাহাটে যৌথ অভিযানে মাদক ও অস্ত্রসহ দুইজন আটক ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের ঘোষণা দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভারতে আটক ৫ ট্রলারসহ ১২৮ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো কোস্ট গার্ড রাজশাহী পৌঁছে শাহ মখদুমের মাজার জিয়ারত করলেন তারেক রহমান টাঙ্গাইলে প্লাস্টিক তেল তৈরি কারখানা উচ্ছেদ, মেটাল কারখানায় জরিমানা। মোংলায় নৌ পুলিশের স্পিড বোটে আগুন, আহত ১ বদলগাছীতে যৌথবাহিনীর অভিযানে ৮০০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেটসহ দুই যুবক আটক

উৎসবমুখর আয়োজনে শ্রীমঙ্গলে আদর্শ সংগীত বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার সনদ পেল ৪ শতাধিক শিক্ষার্থী, শিক্ষকদের সম্মাননা

dailydhakamail / ২০ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"border":3,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

মোঃ জালাল উদ্দিন নিজস্ব প্রতিবেদক:- সিলেট ললিতকলা একাডেমি কর্তৃক গৃহীত আদর্শ সংগীত বিদ্যালয়, শ্রীমঙ্গল কেন্দ্রের বার্ষিক সাংস্কৃতিক পরীক্ষা–২০২৫ উপলক্ষে সনদ বিতরণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬ ইং) বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট পর্যন্ত শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করে আদর্শ সংগীত বিদ্যালয়, শ্রীমঙ্গল, মৌলভীবাজার-এর শিক্ষার্থীরা। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সংস্কৃতিপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি এক আনন্দঘন উৎসবে পরিণত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল ভূনবীর দশরথ হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ঝলক কান্তি চক্রবর্তী। তিনি বলেন, “শিক্ষার পাশাপাশি সংস্কৃতিচর্চা একটি জাতির মানসিক ও নৈতিক ভিতকে শক্তিশালী করে। সংগীত ও নৃত্যের মতো শিল্পকলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, মানবিকতা ও সৌন্দর্যবোধ গড়ে ওঠে। আজকের শিশুরাই আগামী দিনের আলোকিত সমাজ নির্মাণ করবে—এক্ষেত্রে সাংস্কৃতিক শিক্ষা অপরিহার্য।”
তিনি আদর্শ সংগীত বিদ্যালয়ের ভূমিকায় প্রশংসা জানিয়ে বলেন, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে নিয়মিত ও মানসম্মত সাংস্কৃতিক শিক্ষার মাধ্যমে শ্রীমঙ্গলের সংস্কৃতিচর্চাকে সমৃদ্ধ করে চলেছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়, শ্রীমঙ্গলের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী। তিনি বলেন, “শিশু-কিশোরদের সুস্থ মানসিক বিকাশের জন্য পড়ালেখার পাশাপাশি সংগীত, নৃত্য ও আবৃত্তির চর্চা অত্যন্ত জরুরি। এতে আত্মবিশ্বাস বাড়ে, সৃজনশীলতা বিকশিত হয় এবং তারা সামাজিকভাবে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠে।”
তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তানদের সাংস্কৃতিক চর্চায় উৎসাহ দেওয়া সময়ের দাবি এবং এ ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবারকে একসঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল ওহাব উচ্চ বিদ্যালয়, শ্রীমঙ্গলের সহকারী প্রধান শিক্ষক সুজিত সেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “সংস্কৃতি চর্চা শুধু বিনোদনের বিষয় নয়, এটি সমাজকে আলোকিত করার একটি শক্তিশালী মাধ্যম। আদর্শ সংগীত বিদ্যালয়, শ্রীমঙ্গল যেভাবে ধারাবাহিকভাবে সাংস্কৃতিক শিক্ষায় অবদান রেখে চলেছে, তা সত্যিই প্রশংসনীয়।”
অনুষ্ঠান পরিচালনা করেন আদর্শ সংগীত বিদ্যালয়, শ্রীমঙ্গলের পরিচালক ও অধ্যক্ষ করুণাময় দাশ (মৃত্যুঞ্জয়) (এমএসসি, মিউজিক)। তিনি বলেন, “সংগীত ও নৃত্য মানুষের মনকে পরিশুদ্ধ করে এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করে। নিয়মিত অনুশীলন, শৃঙ্খলা ও নিষ্ঠার মাধ্যমে শিক্ষার্থীরা শুধু শিল্পী নয়, ভালো মানুষ হিসেবেও গড়ে উঠবে—এটাই আমাদের লক্ষ্য।”
তিনি আরও বলেন, সিলেট ললিতকলা একাডেমির অধিভুক্ত হয়ে আদর্শ সংগীত বিদ্যালয় মানসম্মত সাংস্কৃতিক শিক্ষা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে তবলা শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ। সহযোগিতায় ছিলেন আদর্শ সংগীত বিদ্যালয়ের প্রশিক্ষক কাজল চন্দ, শিমু দত্ত, ববি রায় ও মলয় দত্ত। পুরো আয়োজনটি সাবলীল ও প্রাণবন্তভাবে উপস্থাপনা করেন শুভ্র দেব।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক জনসংগ্রাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মোঃ জালাল উদ্দিন, নৃত্যবেদ অনিতা দেব এবং শ্রীমঙ্গলের বিশিষ্ট সংগীত শিক্ষক পার্থ দেব। অতিথিরা শিক্ষার্থীদের সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং সাংস্কৃতিক শিক্ষার প্রসারে এ ধরনের আয়োজন আরও জোরদার করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষপর্বে বার্ষিক সাংস্কৃতিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয় এবং কৃতিত্বপূর্ণ অবদানের জন্য শিক্ষক ও সংশ্লিষ্টদের সম্মাননা প্রদান করা হয়।
আজকের অনুষ্ঠানটি ছিল আদর্শ সংগীত বিদ্যালয়, শ্রীমঙ্গল-এর বার্ষিক সাংস্কৃতিক পরীক্ষা–২০২৫-এর সনদ বিতরণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান। পরীক্ষাটি সিলেট ললিতকলা একাডেমির অধীনে অনুষ্ঠিত হয়।
এ বছর প্রায় ৪০০ শিক্ষার্থী সংগীত, তবলা, নৃত্য ও চারুকলা বিভাগে পরীক্ষায় অংশগ্রহণ করে সনদ গ্রহণ করেন।
অনুষ্ঠানে অভিভাবকবৃন্দসহ আরও উপস্থিত ছিলেন সংগীত শিল্পী ও শিক্ষক সুধেন্দু ভট্টাচার্য্য ও শেলী সূত্রধর, শিক্ষক বিক্রম কান্তি চৌধুরী, কলি ভট্টাচার্য্য, অলক দেব, সাংবাদিক রূপম আচার্য্যসহ অগণিত সংস্কৃতিপ্রেমী।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com