• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া শেরপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী। রুমায় দুর্গম আমইপাড়ায় সুপেয় পানির ট্যাংক দিল রুমা জোন বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা চালিয়ে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরলেন মাহদী আমিন আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই সরকার জনপ্রিয়তার শীর্ষে ডাবের পানিতে চেতনানাশক’ মিশিয়ে মানুষকে অজ্ঞান: নওগাঁয় প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, অটোরিকশা উদ্ধার পেকুয়ায় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দুর্গত এলাকা পরিদর্শন চুয়াডাঙ্গায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, সামারি ট্রায়ালে এক বছরের কারাদণ্ড ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চরভদ্রাসনের দুর্গম চরাঞ্চলে যৌথ টহল জোরদার

dailydhakamail / ৮১ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

 

সাজ্জাদ হোসেন
ফরিদপুর জেলা প্রতিনিধি-

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার প্রত্যন্ত চরাঞ্চলসমূহে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনমনে নিরাপত্তার স্বস্তি আনয়নের লক্ষ্যে চরভদ্রাসন আর্মি ক্যাম্পের উদ্যোগে যৌথ টহল কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

সম্প্রতি চরভদ্রাসন উপজেলার নদীবেষ্টিত ও যোগাযোগ বিচ্ছিন্ন চর হরিরামপুর এলাকায় এই যৌথ টহল পরিচালিত হয়। টহল চলাকালে স্থানীয় যানবাহন ব্যবহার করে এলাকার বিভিন্ন গ্রাম ও বাজারে নিরাপত্তা তৎপরতা জোরদার করা হয়। একইসঙ্গে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেওয়া হয় এবং সাধারণ মানুষকে নির্বাচনী সময়ে নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করা হয়।

এছাড়া চর হরিরামপুর এলাকায় অবস্থিত সকল ভোটকেন্দ্র পরিদর্শন করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হয়, যাতে ভোট গ্রহণের দিন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এ ধরনের যৌথ টহল কার্যক্রম আগামীতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে। সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে চরভদ্রাসন আর্মি ক্যাম্পের নেতৃত্বে সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে উপজেলার অন্তর্গত সকল দুর্গম ও প্রত্যন্ত এলাকায় এই কার্যক্রম অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com