• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম
বগুড়া উন্নয়নের স্বার্থে তারেক রহমানকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের বদলগাছীতে পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি রুমায় নির্বাচন প্রশিক্ষণ কর্মশালা । শেরপুর উপজেলা উন্নয়নের স্বার্থে পুনরায় ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের বগুড়া জিয়া মেডিকেলের উন্নয়নে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান এম-ট্যাব নেতা ডলারের আজ পবিত্র শবে বরাত ভোট গণনায় সুযোগ নিতে চাইলে প্রতিরোধ করতে হবে যশোরে— বিএনপি চেয়ারম্যান তারেক রহমান খুলনার মৃত শিল্পনগরীকে পুনরুজ্জীবিত করা হবে, যুবকদের জন্য হবে আইটি পার্ক: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চরভদ্রাসনের দুর্গম চরাঞ্চলে যৌথ টহল জোরদার বদলগাছীতে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত রুমায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে কোনো অপকর্ম ঠেকাতে বিজিবি’র কুইক রেসপন্স ফোর্স প্রস্তুত আছে। বগুড়া–রংপুর সফরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ধারাবাহিক গণসংযোগ শেরপুর–ধুনট মোড়ে সংক্ষিপ্ত পথসভা বগুড়া-৬ আসনের নেতৃবৃন্দের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময় সভা। নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ৫ জন নিহত মহাস্থানগড়ে পর্যটকের গলায় ছুরি ঠেকিয়ে ছিনতাই মূল হোতা ইমন গ্রেপ্তার, পলাতক আরও ৩ জন। উৎসবমুখর আয়োজনে শ্রীমঙ্গলে আদর্শ সংগীত বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার সনদ পেল ৪ শতাধিক শিক্ষার্থী, শিক্ষকদের সম্মাননা সিরাজগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলিমের বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করুন—বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি: তারেক রহমান বেলাবোতে নিখোঁজের ৩ দিন পর সাবেক ছাত্রলীগ নেতার বস্তাবন্দি মরদেহ উদ্ধার

শেরপুর উপজেলা উন্নয়নের স্বার্থে পুনরায় ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের

dailydhakamail / ১২ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

 

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি) বগুড়াঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া জেলার শেরপুর উপজেলায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ কার্যক্রম জোরদার হয়েছে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বগুড়া-৫ (শেরপুর-ধুনট) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনীত প্রার্থী গোলাম মো. সিরাজকে বিজয়ী করার লক্ষ্যে শেরপুর পৌর এলাকায় ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

গণসংযোগ কর্মসূচিতে নেতৃত্ব দেন সাবেক ছাত্রনেতা ও জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক, চিকিৎসা প্রযুক্তিবিদ মো. আরমান হোসেন ডলার।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, শেরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও শেরপুর পৌরসভার বারবার নির্বাচিত মেয়র জননেতা জানে আলম খোকা।

এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী তালুকদার, জেলা জিসাসের সহ-সভাপতি মো. মোকলেছুর রহমান, বগুড়া জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহিন মিয়া, জেলা জিসাসের সদস্য মো. সাজু, জেলা ছাত্রদল নেতা মো. সুজন তানভীরসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

গণসংযোগকালে মো. আরমান হোসেন ডলার বলেন, “শেরপুর উপজেলার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে গোলাম মো. সিরাজ ভাইকে বিজয়ী করতে হবে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, ভালোবাসা ও সমর্থন প্রমাণ করে—এই জনপদের মানুষ পরিবর্তন ও উন্নয়ন চায়।”

তিনি আরও বলেন, “ধানের শীষই মানুষের আশা-ভরসার প্রতীক। ইনশাআল্লাহ, ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই ফিরে আসবে মানুষের ভোটের অধিকার এবং দেশের প্রকৃত গণতান্ত্রিক উন্নয়ন।”

সাবেক পৌর মেয়র জানে আলম খোকা বলেন, “শেরপুরবাসীর কল্যাণ ও টেকসই উন্নয়নের জন্য একটি জনবান্ধব ও অভিজ্ঞ নেতৃত্ব প্রয়োজন। ধানের শীষের প্রার্থীই সেই নেতৃত্ব দিতে সক্ষম। তাই আসন্ন নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাই।”

গণসংযোগে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, শেরপুর উপজেলায় উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com