• বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। আজ ভয়াল ২৫ মার্চ, জাতীয় গণহত্যা দিবস ঢাকার যানজট নিরসনে কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর অননুমোদিত বা মানহীন কোনো ক্লিনিক চলতে দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী নরসিংদী সদর হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে অভিযান। নজির সৃষ্টি করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি: দলকে গতিশীল করতে সভাপতির পদ থেকে পদত্যাগ বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী। শহীদ গাজীউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় শেরপুরের দরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ। গরিব ও দুঃখী মানুষের পাশে দাঁড়াতে চান ধুনটের চিকাশী ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মো: হেলালুর রহমান বাবু বাবার পথেই: প্রধানমন্ত্রী তারেক রহমান খাল পুনঃখনন উদ্বোধন করলেন দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বদলগাছীতে মানবিক সহায়তার ভিজিএফ চাউল বিতরণ বরিশালে বিএনপির উদ্যোগে দোয়া ও শোকরানা মোনাজাত বিএনপি জনগণের রায়ে বিশ্বাসী, জনগণের জন্য কাজ করে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁর বদলগাছীতে বছরের প্রথম বৃষ্টিতেই ইটভাটার সর্বনাশ: ১০ কোটি টাকার কাঁচা ইট নষ্ট — হতাশায় ভাটা মালিকরা চরভদ্রাসনে পদ্মা নদীর পাড়ে ফসলি জমির মাটি বিক্রির হিড়িক: হুমকিতে কৃষি ও পরিবেশ ঈদের আনন্দ সবার মাঝে ভাগ করে নেওয়াই প্রকৃত ঈদ — এ্যাডভোকেট শাহানাজ জামান

বগুড়া উন্নয়নের স্বার্থে তারেক রহমানকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের

dailydhakamail / ৩৯ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি), বগুড়া :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া জেলায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ কার্যক্রম ক্রমেই জোরদার হচ্ছে। এরই ধারাবাহিকতায় ৪ ফেব্রুয়ারি বুধবার, বগুড়া-৬ (সদর) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনীত প্রার্থী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বিজয়ী করার লক্ষ্যে ব্যাপক গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এম-ট্যাব) বগুড়া আঞ্চলিক কমিটির উদ্যোগে সদর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ গণসংযোগ পরিচালিত হয়।

গণসংযোগ কর্মসূচিতে নেতৃত্ব দেন সাবেক ছাত্রনেতা ও মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এম-ট্যাব) বগুড়া আঞ্চলিক (বগুড়া, সিরাজগঞ্জ ও জয়পুরহাট) কমিটির সাংগঠনিক সম্পাদক এবং চিকিৎসা প্রযুক্তিবিদ মো. আরমান হোসেন ডলার।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) বগুড়া জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক ডা. আজফারুল হাবিব রোজ।

এছাড়াও উপস্থিত ছিলেন এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মো. রিপন বিশ্বাস (তন্ময়), দপ্তর সম্পাদক মো. রিয়াদ আল মাহমুদ রাজু, কার্যনির্বাহী সদস্য মো. ফিরোজ আহমেদ, মো. ফিরোজ মণ্ডল, মো. রবিউল ইসলাম, মো. কাশেম, মো. নাহিদ, মো. আব্দুর রশিদসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

গণসংযোগকালে মো. আরমান হোসেন ডলার বলেন,
“বগুড়া জেলার সার্বিক উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখতে হলে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জনাব তারেক রহমানকে বিজয়ী করতে হবে। গণসংযোগে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে—বগুড়াবাসী পরিবর্তন ও উন্নয়ন চায়।”

তিনি আরও বলেন,
“ধানের শীষ মানুষের আশা-ভরসার প্রতীক। ইনশাআল্লাহ, ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই ফিরে আসবে মানুষের ভোটাধিকার এবং প্রতিষ্ঠিত হবে গণতান্ত্রিক ও টেকসই উন্নয়ন।”

এ সময় অধ্যাপক ডা. আজফারুল হাবিব রোজ বলেন,
“বগুড়াবাসীর কল্যাণ ও দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য একটি জনবান্ধব, সৎ ও অভিজ্ঞ নেতৃত্ব প্রয়োজন। ধানের শীষের প্রার্থী সেই নেতৃত্ব দিতে সক্ষম। তাই আসন্ন নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।”

গণসংযোগে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বলেন, বগুড়া জেলার উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে, যা আগামী নির্বাচনে বিজয়ের পথকে সুগম করবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com