• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম
চৌহালীতে ধানের শীষের প্রার্থীর পক্ষে ভোট চাইলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সম্পাদক ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সাচিংপ্রু জেরীকে বিজয়ী করার আহ্বান জানালেন- জাবেদ রেজা। মোংলায় ধানের শীষের পক্ষে নারীদের উঠান বৈঠক সোনাতলাবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের বিএনপি ধর্মান্ধতায় নয়, সহনশীলতায় বিশ্বাস করে: সালাহউদ্দিন আহমদ আল্লাহ সুযোগ দিলে আর কাউকে লুটপাট করতে দেব না: জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ক্ষমতায় গেলে শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ ব্যয় করবে বিএনপি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি বিএনপির ‘কল্যাণমুখী সমৃদ্ধ বাংলাদেশ’ গড়তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৫১ দফার ইশতেহার। মোংলার চিলা ইউনিয়নের জয়মনিতে ধানের শীষের নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত সারিয়াকান্দি উপজেলা উন্নয়নের ধারাবাহিকতা রাখতে কাজী রফিকুলকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান দুপচাঁচিয়াকে মডেল উপজেলা গড়তে মহিত তালুকদারকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — ডলার বগুড়া-৬ আসনে ধানের শীষের পক্ষে জাগপার গণসংযোগ ও প্রচারণা নন্দীগ্রামের উন্নয়নে মোশাররফকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের বগুড়া শহর’কে আধুনিক শহরে রুপান্তর করতে ধানের শীষে ভোট দিন এম-ট্যাব নেতা ডলার পবিত্র শবেবরাত উপলক্ষে জাতীয়তাবাদী হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বগুড়া উন্নয়নের স্বার্থে তারেক রহমানকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের বদলগাছীতে পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি রুমায় নির্বাচন প্রশিক্ষণ কর্মশালা ।

মোংলার চিলা ইউনিয়নের জয়মনিতে ধানের শীষের নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত

dailydhakamail / ১৮ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

 

শেখ রাফসান
মোংলা প্রতিনিধি, বাগেরহাট :–

মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনিতে ধানের শীষের পক্ষে এক বিশাল নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জয়মনি বাজার এলাকায় এ মিছিলটি অনুষ্ঠিত হয়।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোংলা উপজেলার ৬নং চিলা ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ধানের শীষের সমর্থনে এ বিশাল প্রচারণা মিছিল ও পথসভা আয়োজন করা হয়।

শুক্রবার সন্ধ্যায় জয়মনি বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে মিছিলটি প্রদক্ষিণ করে। এতে চিলা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সাধারণ সমর্থকরা অংশ নেন। এ সময় নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন। পাশাপাশি সাধারণ ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।

মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। তারা ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে ভোটের দিন সবাইকে ঐক্যবদ্ধভাবে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করার অনুরোধ করা হয়।

উক্ত মিছিলে উপস্থিত ছিলেন চিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফারুক হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ কাজল খাঁন, মোংলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস.এম. পলাশ, যুবদল নেতা নাজমুল হাওলাদার, সুমন হাওলাদার, বিএনপি নেতা সুলতান শেখ, ছাত্রদল নেতা নাছির মুছাল্লিসহ চিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এবং ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। তারা রামপাল-মোংলা আসনে বিএনপির মনোনীত প্রার্থী লায়ন ডা. শেখ ফরিদুল ইসলামের ধানের শীষ প্রতীকের পক্ষে দিনভর বিরতিহীন প্রচারণা চালিয়ে যাচ্ছেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com