• বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। আজ ভয়াল ২৫ মার্চ, জাতীয় গণহত্যা দিবস ঢাকার যানজট নিরসনে কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর অননুমোদিত বা মানহীন কোনো ক্লিনিক চলতে দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী নরসিংদী সদর হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে অভিযান। নজির সৃষ্টি করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি: দলকে গতিশীল করতে সভাপতির পদ থেকে পদত্যাগ বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী। শহীদ গাজীউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় শেরপুরের দরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ। গরিব ও দুঃখী মানুষের পাশে দাঁড়াতে চান ধুনটের চিকাশী ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মো: হেলালুর রহমান বাবু বাবার পথেই: প্রধানমন্ত্রী তারেক রহমান খাল পুনঃখনন উদ্বোধন করলেন দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বদলগাছীতে মানবিক সহায়তার ভিজিএফ চাউল বিতরণ বরিশালে বিএনপির উদ্যোগে দোয়া ও শোকরানা মোনাজাত বিএনপি জনগণের রায়ে বিশ্বাসী, জনগণের জন্য কাজ করে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁর বদলগাছীতে বছরের প্রথম বৃষ্টিতেই ইটভাটার সর্বনাশ: ১০ কোটি টাকার কাঁচা ইট নষ্ট — হতাশায় ভাটা মালিকরা চরভদ্রাসনে পদ্মা নদীর পাড়ে ফসলি জমির মাটি বিক্রির হিড়িক: হুমকিতে কৃষি ও পরিবেশ ঈদের আনন্দ সবার মাঝে ভাগ করে নেওয়াই প্রকৃত ঈদ — এ্যাডভোকেট শাহানাজ জামান

মোংলায় ধানের শীষের পক্ষে নারীদের উঠান বৈঠক

dailydhakamail / ৬১ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

 

শেখ রাফসান, মোংলা প্রতিনিধি, বাগেরহাট :

 

বাগেরহাটের মোংলা উপজেলার চিলা ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে ধানের শীষের সমর্থনে এক বিশাল নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে মোংলা উপজেলার চিলা ইউনিয়নের কলাতলা এলাকায় আয়োজিত এই উঠান বৈঠকে কয়েক শত নারী ভোটার অংশগ্রহণ করেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করা এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এ প্রচারণার আয়োজন করা হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল–মোংলা–বাগেরহাট-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী লায়ন ডা. শেখ ফরিদুল ইসলামের সহধর্মিণী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, চিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. কাজল খান, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আজাদুর রহমান, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম খোকন, মোংলা উপজেলা যুবদল নেতা মো. সাইফুল শিকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বৈঠকে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল নারীদের বিপুল উপস্থিতি, যা পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন—
গণতন্ত্র পুনরুদ্ধার: দেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে ধানের শীষের কোনো বিকল্প নেই।
নারীর অধিকার: বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা নিরাপদ থাকে এবং তাদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত হয়।
উন্নয়ন ও শান্তি: এলাকার উন্নয়ন অব্যাহত রাখা এবং শান্তি বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান বক্তারা।

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী বাবু তুষার রায়। সভাপতির বক্তব্যে তিনি বলেন,
“৪ ও ৫ নম্বর ওয়ার্ডের মা-বোনেরা আজ জেগে উঠেছেন। তারা ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ। ভোটাররা এখন শুধু ভোটের দিনের অপেক্ষায় আছেন।”

উঠান বৈঠক চলাকালে উপস্থিত কয়েকজন নারী ভোটারের সঙ্গে কথা বললে তারা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সামাজিক নিরাপত্তার অভাব থেকে মুক্তি পেতে তারা পরিবর্তনের পক্ষে। ধানের শীষের প্রার্থীর পক্ষে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার অঙ্গীকারও করেন তারা।

 


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com