• রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সাচিংপ্রু জেরীকে বিজয়ী করার আহ্বান জানালেন- জাবেদ রেজা।

dailydhakamail / ৭৮ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

 

শৈহ্লাচিং মারমা
রুমা প্রতিনিধি বান্দরবান :-

আসন্ন ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বান্দরবানের রুমায় ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনীত প্রার্থী সাচিংপ্রু জেরীর পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা, গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।

 

শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) রুমা উপজেলা বিএনপির আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ জাবেদ রেজার নেতৃত্বে সকাল সাড়ে ১১টায় রুমা বাজারে চারিদিকে অলিগলিতে ঘুরে নির্বাচনী প্রচারণায় ধানের শীষের লিফলেট বিতরণ করেন।

প্রচারণাকালে জেলার বিএনপি নেতা লুসাইমং , জসিম উদ্দিন তুষার, জেলার সদর উপজেলা বিএনপির আহবায়ক চনুমং মার্মা, জেলা বিএনপির মহিলা নেত্রী এ্যাডভোকেট উম্যাসিং মার্মা, আবিদুর রহমান , রুমা উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি থোয়াইচিংঅং মার্মা, মোঃ ইদ্রিছ মিয়া , সাবেক সাংগঠনিক সম্পাদক লুপ্রু মার্মা, পিয়ানঙাক বম, রোয়াংছড়ি উপজেলার বিএনপি নেতা মাওসেতুং তঞ্চঙ্গ্যা ও রুমার বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক ভানরৌপুই, মেমং মার্মা ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক পিপলু মার্মা।

এসময় রুমা চার ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষেরা লিফলেট বিতরণে স্বত:স্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

উপজেলা সদরের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ শেষে রুমা বাজার প্রাঙ্গণে এক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ জাবেদ রেজা বলেন, “দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে এই নির্বাচনে ধানের শীষের জয় অপরিহার্য।

আগামী ১২ ফেব্রুয়ারি সকলে স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে আপনাদের মূল্যবান ভোট প্রদান করে সাচিংপ্রু জেরীকে বিজয়ী করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন জাবেদ রেজা।

নির্বাচনী এই গণসংযোগকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

এর আগে সকালে খক্ষ্যংঝিরি বাজারে ধানের শীষের প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ভোটারদের লিফলেট বিতরণ করেন জেলার বিএনপি সদস্য সচিব জাবেদ রেজা, লুসাইমং ও চনুমং এর নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা।

এদিকে রুমা বাজারে পথ সভার পরে মুনলাই পাড়ায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ পরিচালনা করা হয়।

 


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com