• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম
দুদকের মহাপরিচালক হলেন বগুড়ার কৃতী সন্তান রুবিনা ফেরদৌসী শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত বগুড়ার শেরপুরে গড়ে উঠছে নারিশের বাণিজ্যিক লেয়ার ফার্ম, দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ ডিম বিরামপুরে জব ফেয়ার ঘিরে কর্মসংস্থানের নতুন স্বপ্ন, বদলাবে তরুণদের চিন্তা-চেতনা: মন্ত্রী জাহিদ হোসেন শাহজাদপুরে দৈনিক শ্যামল বাংলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সত্য প্রকাশে ইয়ুথ টেলিভিশনের বলিষ্ঠ ভূমিকা প্রশংসনীয় সত্য তুলে ধরতে আপসহীন—ইয়ুথ টেলিভিশন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দর্শক ও পাঠকের হৃদয়ে স্থান করে নিয়ে যুগের পর যুগ এগিয়ে চলুক ইয়ুথ টেলিভিশন। ইয়ুথ টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বাণী। ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় মহিলা মাদ্রাসার ছাত্রীদের মাঝে কোরআন শরিফ বিতরণ শাহজাদপুরে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা চৌহালীতে হতদরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে চাউল বিতরণ স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে রক্তদাতাদের সম্মাননা প্রদান শাহজাদপুরে এনসিডি কর্নার পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি

চৌহালীতে ধানের শীষের প্রার্থীর পক্ষে ভোট চাইলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সম্পাদক

dailydhakamail / ৯৩ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

মাহমুদুল হাসান, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি :—

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিরাজগঞ্জ-৫ আসন (চৌহালী, বেলকুচি-এনায়েতপুর) ধানের শীষের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আমিরুল ইসলাম খান আলিমের পক্ষে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টায় চৌহালী সরকারি কলেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

সিরাজগঞ্জের চৌহালীতে আয়োজিত বিএনপির এ বিশাল জনসভায় ভোট প্রার্থনা করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি।

জনসভায় সভাপতিত্ব করেন চৌহালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জাহিদ মোল্লা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ক্বারী ময়নুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৫ আসনের ধানের শীষের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আমিরুল ইসলাম খান আলিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সরকার, নাগরপুর সরকারি কলেজের সাবেক ভিপি শরিফুল ইসলাম আরজু, সাবেক চৌহালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহফুজা খাতুন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মো. আনোয়ার হোসেন মোল্লা, গণঅধিকার নেতা ইসমাইল হোসেন সম্রাট, বিএনপির সহ-সভাপতি মো. আরিফ সরকারসহ বিএনপি নেতা আওরঙ্গ, মোস্তফা কামাল, হাসান, হাবিব, কাদের ও সাব্বির প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে নিলোফার চৌধুরী মনি বলেন, “তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের প্রার্থী আমিরুল ইসলাম খান আলিমকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশ গড়তে হলে ধানের শীষের কোনো বিকল্প নেই।”


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com