• শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম
অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া শেরপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী। রুমায় দুর্গম আমইপাড়ায় সুপেয় পানির ট্যাংক দিল রুমা জোন বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা চালিয়ে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরলেন মাহদী আমিন আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই সরকার জনপ্রিয়তার শীর্ষে ডাবের পানিতে চেতনানাশক’ মিশিয়ে মানুষকে অজ্ঞান: নওগাঁয় প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, অটোরিকশা উদ্ধার পেকুয়ায় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দুর্গত এলাকা পরিদর্শন চুয়াডাঙ্গায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, সামারি ট্রায়ালে এক বছরের কারাদণ্ড ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান দেশের চার বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা চট্টগ্রাম শহর ও জঙ্গল সলিমপুরে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের উন্নয়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে—হাফিজুর রহমান হিরু

dailydhakamail / ৯২ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক :- বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানগড় প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) ২০২৬ সকাল ১১টায় বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড় প্রেসক্লাব হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

মহাস্থানগড় প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান সাজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরনবী রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হিরু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক। তাদের বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও সমাজ উন্নয়নের পথে আরও এগিয়ে যেতে পারে।” তিনি সাংবাদিকদের দায়িত্বশীল ও সত্যনিষ্ঠ সাংবাদিকতা চর্চার আহ্বান জানান।

সভায় আরও বক্তব্য রাখেন রায়নগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ বাবলু, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি হারুনার রশিদ হিরণ, বিএনপি নেতা সাইফুজ্জামান চুন্নু ও ডাইস।

সভায় সাবেক ছাত্রদল নেতা হারুন বলেন, আওয়ামী লীগ আমলে এ এলাকার কিছু সাংবাদিক নামধারী ব্যক্তি আওয়ামী লীগ ও জাতীয় পার্টির দোসরে পরিণত হয়েছিল। তারা ব্যক্তিস্বার্থে সাংবাদিকতার পেশাকে ব্যবহার করেছে। প্রকৃত সাংবাদিকতা করতে হলে মাঠে-ঘাটে পরিশ্রম করে সংবাদ সংগ্রহ করতে হয়। তিনি আরও বলেন, গত ১৭ বছরে মহাস্থানগড় প্রেসক্লাবের সাংবাদিকরা কারও একক গোয়েন্দাগিরি না করায় ক্লাবটির কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। এখন সময় এসেছে সবাই মিলে প্রেসক্লাব ও সাংবাদিকদের পাশে দাঁড়িয়ে উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার।

অনুষ্ঠানে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন—
সহসভাপতি গোলজার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম সৈকত, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মনির, কোষাধ্যক্ষ সোহাগ মাহবুব, দপ্তর সম্পাদক নুর ইসলাম জনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সালাম, ধর্মীয় সম্পাদক ফজলুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রিপন মিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক রোমান আলী, আইনবিষয়ক সম্পাদক আব্দুর রহিম সরকার, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মাহিদুল হাসান সরকার, আন্তর্জাতিক সম্পাদক মুহাম্মদ মতিন খন্দকার টিটু এবং কার্যনির্বাহী সদস্য শহিদুল ইসলাম আকাশ, সাখাওয়াত হোসেন, আরিফুল ইসলাম, সোহানুর রহমান সিয়ামসহ অন্যান্য সুধিজন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও শিবগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হিরুর সঙ্গে মহাস্থানগড় প্রেসক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ফটোসেশনে অংশগ্রহণ করেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com