• মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম
পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক। সারা দেশে কমিউনিটি পুলিশিং ছড়িয়ে দেওয়া হবে : আইজিপি শেরপুর থানা বার্ষিক পরিদর্শন করলেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। রাণীরহাট মেলা ঘিরে অশ্লীল নৃত্যের আয়োজনের অভিযোগ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর গণমাধ্যমের স্বাধীনতার জন্য আইনের অগণতান্ত্রিক ধারা বাতিলের দাবি সম্পাদক পরিষদের। প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের শ্রমমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যোগ দেবেন একাধিক কর্মসূচিতে মাদক বৃদ্ধির অন্যতম কারণ খেলার মাঠ সংকুচিত হয়ে যাওয়া — বিদ্যুৎমন্ত্রী

নরসিংদীতে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, গুলি, নগদ টাকা ও মাদকসহ ২ জন গ্রেপ্তার

dailydhakamail / ৮১ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

 

আবুনাঈম রিপন : নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে ১৪৮ রাউন্ড তাজা পিস্তলের গুলি, ইয়াবা ও ৯ লাখ ৬ হাজার ৯৬০ টাকা সহ ২ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন— সদর উপজেলার শীলমান্দী ইউনিয়নের উত্তর বাগহাটা গ্রামের জাকির মিয়া ও কাউসার মিয়া। এ সময় তাদের কাছ থেকে ১৪৯ রাউন্ড তাজা পিস্তলের গুলি, ১ হাজার ৩৯৭ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৯ লাখ ৬ হাজার ৯৬০ টাকা, ১০টি মোবাইল ফোন এবং ১৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, শুক্রবার বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল উত্তর বাগহাটা গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক বিক্রেতা জাকির মিয়া ও কাউসার মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ, ইয়াবা, দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় পূর্বেও অস্ত্র ও মাদক আইনে মামলা রয়েছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com