• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম
টেকনাফে র‌্যাবের পৃথক অভিযান: এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক টেকনাফ সীমান্তে কোস্ট গার্ডের পৃথক অভিযান: ৫ কেজি আইস ও ৫ হাজার ইয়াবা জব্দ, আটক ১ দুলালপুরে ইয়াবাসহ শফিকুল আটক, বাড়িতে তল্লাশিতে বিপুলসংখ্যক ভুয়া এনআইডি উদ্ধার সিরাজগঞ্জের কবি, লেখক ও সাহিত্য-সংস্কৃতিমনাদের চলনবিলের বর্ষাকালীন সৌন্দর্য উপভোগ করতে নৌ-ভ্রমণ আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। টেকনাফে দেশীয় মদসহ দুই মাদক কারবারি আটক টেকনাফের জিয়া উদ্দিন ২ লাখ ইয়াবাসহ উখিয়ায় আটক টেকনাফে পাচারের আগেই ১০ ভিকটিম উদ্ধার, গ্রেপ্তার ১ বগুড়ায় নিজ মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ নরসিংদীতে মোবাইল কোর্টে: দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টেকনাফের হ্নীলার মগপাড়ায় ৭০ হাজার ইয়াবা উদ্ধার, চালানের প্রকৃত মালিক মাহাবু এখনো অধরা চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী কোনো দেশের আমন্ত্রণে শর্ত থাকলে বন্ধুত্ব সম্ভব নয়: রুহুল কবির রিজভী। তিন জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, রাজশাহীতে কলেজশিক্ষক সাময়িক বরখাস্ত। সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় আর নেই সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ আর নেই কলকাতায় আগুনে নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা হবে; পরিবার চাইলে খরচ বহন করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী। চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু

চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের অঙ্গীকার হবিগঞ্জ জনসভায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

dailydhakamail / ৮৮ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

 

মোঃ জালাল উদ্দিন
নিজস্ব প্রতিবেদক :–

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “বাংলাদেশকে আমরা ধর্মের ভিত্তিতে বিভক্ত হতে দেব না। ধর্মের নামে বাড়াবাড়ি ইসলাম পছন্দ করে না। কোনো প্রকৃত ধার্মিক মানুষ অন্য ধর্মের মানুষের ক্ষতি করতে পারে না।”

শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬ ইং) দুপুরে হবিগঞ্জ শহরের সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।

জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত এই জনসভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মাওলানা মুখলিছুর রহমান।

ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশে যুগ যুগ ধরে চারটি ধর্মের মানুষ—মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান—শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। এই সহাবস্থানই বাংলাদেশের শক্তি। এ শক্তি নষ্ট করার কোনো সুযোগ কাউকে দেওয়া হবে না বলেও তিনি মন্তব্য করেন।

রাজনৈতিক সংস্কারের বিষয়ে তিনি বলেন, “আমরা এমন একটি রাজনীতি চাই, যেখানে বংশানুক্রমে ক্ষমতা নয়—মেধা ও যোগ্যতা হবে নেতৃত্বের মানদণ্ড। একজন সাধারণ শ্রমিকের সন্তানও যদি মেধাবী হয়, তবে সে-ই হতে পারে বাংলাদেশের প্রধানমন্ত্রী।”

বর্তমান রাজনৈতিক সংস্কৃতির সমালোচনা করে জামায়াত আমির বলেন, নির্বাচন এলেই অনেক নেতা জনগণের কাছে দরবেশ-আউলিয়ার বেশে হাজির হন। উন্নয়নের গল্পে নদী ভাসান, কিন্তু নির্বাচন শেষ হলে তাঁদের আর খুঁজে পাওয়া যায় না।

দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও বাংলাদেশ কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। ভিয়েতনামের মতো দেশ পরে স্বাধীন হয়েও আজ উন্নয়নের রোল মডেল হলেও বাংলাদেশ এখনো সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির জালে আটকে আছে। মানুষের জানমালের নিরাপত্তা নেই। ব্যবসায়ী ও সাধারণ মানুষ চাঁদাবাজদের ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে।

ডা. শফিকুর রহমান বলেন, “যে দেশের মানুষের পরিশ্রমে অন্য দেশের অর্থনীতি ঘুরে দাঁড়ায়, সেই দেশের মানুষের ভাগ্য না বদলানোর একমাত্র কারণ হলো অসৎ নেতৃত্ব।”

নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে চাঁদাবাজির হাত বন্ধ করা হবে। ব্যবসায়ীরা নিরাপদে ঘুমাতে পারবেন, ফুটপাতের হকারদের আর চোখের পানি ফেলতে হবে না। দুর্নীতিবাজদের সাহস ভেঙে দেওয়া হবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

জনসভায় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব যুবায়ের, খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমির ও হবিগঞ্জ-২ আসনের প্রার্থী আবদুল বাসিত, মহাসচিব ও হবিগঞ্জ-৪ আসনের প্রার্থী আহমদ আবদুল কাদির, ১১ দলীয় জোটের হবিগঞ্জ-১ আসনের প্রার্থী সিরাজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com