• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
বগুড়ায় এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কলেজছাত্রী আটক শেরপুরে সনাতন ধর্মীয় অনুষ্ঠানে বাৎসরিক অধিবেশন অনুষ্ঠিত সামান্য পাওনা টাকার দাবিতে ঝরল প্রাণ, শেরপুরে বৃদ্ধ নিহত এসআই রোখসানাকে ‘ম্যাডাম’ সম্বোধন করায় যুবক আটক, মুচলেকায় মুক্তি। অব্যবহৃত ২০০ সরকারি ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় ইউনেসকোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী নোয়াবের সঙ্গে বৈঠক: সংবাদপত্রের স্বাধীনতার প্রতি দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ঢাকার প্রথম নারী ডিসি হলেন ফরিদা খানম পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে সিদ্ধান্ত বৃহস্পতিবার: সড়কমন্ত্রী পদ্মা নদীতে টহলরত নৌ পুলিশের ওপর হামলা, ওসিসহ ৫ পুলিশ সদস্য গুলিবিদ্ধ কেনা দামের থেকে কমে তেলের দাম সমন্বয় করেছি: জ্বালানিমন্ত্রী এলপিজির দাম নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার: সংসদে জ্বালানি মন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রী শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকায় আসছে ডাটাবেজ: তথ্যমন্ত্রী বাস ভাড়া বৃদ্ধিতে ১৫ পয়সার প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর চাহিদা পূরণ সম্ভব: জ্বালানিমন্ত্রী শেরপুরে বিএনপি কর্মী মতিন হত্যার ২৯ মাসেও বিচার মেলেনি ঢাকা শহরে আমার কোনো বাড়ি নেই, বাবার ফ্ল্যাটেই থাকি: স্পিকার হাফিজ ইসালে সওয়াব মাহফিলে দোয়া ও স্মরণে ভাসলেন মরহুম মইনুল মাস্টার নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায় ও ভূমিহীনদের উন্নয়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নেতারা

dailydhakamail / ৫০ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি) বগুড়াঃ

বগুড়া-৬ (সদর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী তারেক রহমানের পক্ষে বগুড়া জেলা মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বগুড়া শহরের শাপলা মার্কেট প্রেস পট্টি ও প্রেসক্লাব এলাকায় এ গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরা অংশ নিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নাজমুল হুদা পপন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার, বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ লিটন শেখ বাঘা, বগুড়া জেলা হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাদেক আলী, শহর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ বেলাল মন্ডল, জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বাবলু, বগুড়া জেলা জাগপার যুগ্ম সম্পাদক মোঃ বাবলু জোয়ারদার, এম-ট্যাব নেতা মোঃ ফিরোজ উদ্দিন, বগুড়া জেলা মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নেতা মোঃ আলমগীর হোসেন, মোঃ মাসুম মিয়া, মোঃ রাসেল মন্ডল, মোঃ সোহেল রানা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

গণসংযোগে বিশেষ অতিথির বক্তব্যে আরমান হোসেন ডলার বলেন, বগুড়ার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষ প্রতীকের বিকল্প নেই। তিনি বলেন, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা ও এলাকার উন্নয়ন নিশ্চিত করতে ধানের শীষ প্রতীকের প্রার্থী তারেক রহমানকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। তিনি সকল শ্রমিক-কর্মচারী ও সাধারণ ভোটারদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

পুরো গণসংযোগ কর্মসূচিতে নেতৃত্ব দেন বগুড়া জেলা মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুর রহিম।।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com