• শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম
অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া শেরপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী। রুমায় দুর্গম আমইপাড়ায় সুপেয় পানির ট্যাংক দিল রুমা জোন বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা চালিয়ে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরলেন মাহদী আমিন আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই সরকার জনপ্রিয়তার শীর্ষে ডাবের পানিতে চেতনানাশক’ মিশিয়ে মানুষকে অজ্ঞান: নওগাঁয় প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, অটোরিকশা উদ্ধার পেকুয়ায় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দুর্গত এলাকা পরিদর্শন চুয়াডাঙ্গায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, সামারি ট্রায়ালে এক বছরের কারাদণ্ড ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান দেশের চার বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা চট্টগ্রাম শহর ও জঙ্গল সলিমপুরে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু

বদলগাছীতে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

dailydhakamail / ৮৩ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

 

বুলবুল আহম্মেদ বুলু
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মো. ফজলে হুদা বাবুলের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় বদলগাছী পাইলট হাইস্কুল মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মো. ফজলে হুদা বাবুল। এ সময় জনসভাটি জনসমুদ্রে পরিণত হয়।

বক্তব্যে মো. ফজলে হুদা বাবুল বলেন,
“শাপলা চত্বরে আলেমদের হত্যাকাণ্ডের ঘটনায় সর্বপ্রথম প্রতিবাদ জানিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কিন্তু জামায়াতে ইসলামী কখনো এসব ঘটনার বিচার দাবি করেনি।”

ভোটারদের উদ্দেশে তিনি বলেন,
“আমি আজ নতুন কোনো বক্তব্য দিতে আসিনি। আপনারা জানেন, বিএনপি ক্ষমতায় গেলে কী করবে। বিএনপির রাজনীতি কখনো গোপন নয়। আগামী ১২ তারিখ আপনারা যদি আমাকে ভোট দেন, আমি আপনাদের সম্মান ও অধিকার রক্ষায় জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করবো।”

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন,
“দলের জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন, জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন—তাদের প্রত্যেকের অবদান যথাযথভাবে মূল্যায়ন করা হবে। তবে শহীদ জিয়াউর রহমানের আদর্শের বাইরে গিয়ে কেউ কোনো কর্মকাণ্ড করলে তা বরদাশত করা হবে না।”

তিনি আরও বলেন, নির্বাচিত হলে মহাদেবপুর ও বদলগাছীতে দলীয়করণ, টেন্ডারবাজি, মাটিবাজি ও দুর্নীতির কোনো সুযোগ থাকবে না। শিক্ষাঙ্গন থাকবে রাজনীতি প্রভাবমুক্ত।
“আমি সব রাজনৈতিক মত ও দলের মানুষকে সম্মান করি। এমপি হলে আমি সবার এমপি হয়ে কাজ করবো। কোনো রাজনৈতিক প্রতিহিংসা থাকবে না।”

এ সময় তিনি বলেন, কৃষক, শ্রমিক, ভ্যানচালক, পরিবহন শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীরাই হবে এ এলাকার সবচেয়ে সম্মানিত মানুষ। কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে তিনি অঙ্গীকারবদ্ধ থাকবেন।

বদলগাছী উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ জনসভায় সভাপতিত্ব করেন বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু।

উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু রায়হান গিটারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক এ.এইচ.এম. ওবায়দুর রহমান চন্দন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু। এছাড়াও জেলা ও উপজেলা বিএনপি, যুবদলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জনসভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com