• বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক। সারা দেশে কমিউনিটি পুলিশিং ছড়িয়ে দেওয়া হবে : আইজিপি শেরপুর থানা বার্ষিক পরিদর্শন করলেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। রাণীরহাট মেলা ঘিরে অশ্লীল নৃত্যের আয়োজনের অভিযোগ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর গণমাধ্যমের স্বাধীনতার জন্য আইনের অগণতান্ত্রিক ধারা বাতিলের দাবি সম্পাদক পরিষদের। প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের শ্রমমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যোগ দেবেন একাধিক কর্মসূচিতে মাদক বৃদ্ধির অন্যতম কারণ খেলার মাঠ সংকুচিত হয়ে যাওয়া — বিদ্যুৎমন্ত্রী

শেরপুরে আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের নতুন ভবনের উদ্বোধন

dailydhakamail / ৮৪ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

মোঃ তাজুল ইসলাম

বগুড়া জেলা প্রতিনিধি :-
বগুড়ার শেরপুরে অবস্থিত শেরপুর পার্ক আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, শেরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং শেরপুর পৌরসভার বারবার নির্বাচিত মেয়র জননেতা জানে আলম খোকা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “একটি মসজিদ শুধু ইবাদতের স্থান নয়; এটি সমাজ গঠন ও নৈতিক মূল্যবোধ চর্চার গুরুত্বপূর্ণ কেন্দ্র। নতুন ভবন নির্মাণের ফলে মুসল্লিদের ইবাদত পালনের জন্য আরও সুপরিসর ও সুন্দর পরিবেশ নিশ্চিত হয়েছে।”

তিনি মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগ এবং এলাকাবাসীর আন্তরিক সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে মসজিদের ইমাম, বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন। উদ্বোধন উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং শেষে মুসল্লিদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, নতুন ভবন নির্মাণের ফলে এলাকায় ধর্মীয় কার্যক্রম আরও জোরদার হবে এবং মুসল্লিদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত হয়েছে। অনুষ্ঠানে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com