• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া শেরপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী। রুমায় দুর্গম আমইপাড়ায় সুপেয় পানির ট্যাংক দিল রুমা জোন বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা চালিয়ে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরলেন মাহদী আমিন আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই সরকার জনপ্রিয়তার শীর্ষে ডাবের পানিতে চেতনানাশক’ মিশিয়ে মানুষকে অজ্ঞান: নওগাঁয় প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, অটোরিকশা উদ্ধার পেকুয়ায় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দুর্গত এলাকা পরিদর্শন চুয়াডাঙ্গায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, সামারি ট্রায়ালে এক বছরের কারাদণ্ড ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান

নবাবগঞ্জে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল শাখা কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

dailydhakamail / ১১৮ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

সাঈদা সুলতানা, নিজস্ব প্রতিবেদক:

রাজধানী ঢাকার নবাবগঞ্জে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল শাখা কমিটি গঠনের লক্ষ্যে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১টায় হিউম্যান এইড ইন্টারন্যাশনাল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সচিব মোঃ মিঠু মোল্লা এবং কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সচিব মোঃ তুষার মৃধা’র আহ্বানে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভার মূল উদ্দেশ্য ছিল ঢাকা জেলা শাখার নবাবগঞ্জ উপজেলা শাখার কার্যক্রম সুসংগঠিত ও শক্তিশালী করার জন্য প্রাথমিক পদক্ষেপ গ্রহণ করা।

সভায় স্থানীয় সিনিয়র রাজনৈতিক কর্মী, সমাজকর্মী, স্বাস্থ্যকর্মী, ব্যবসায়ী, শিক্ষক, আধুনিক কৃষক এবং তাঁতীসহ বিভিন্ন পেশার গুরত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিরা তাদের অভিজ্ঞতা ও প্রস্তাবনা ভাগ করে নেন এবং শাখা কমিটি গঠনের প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

সভায় সকলের মতামতের ভিত্তিতে মোঃ ইয়াহিয়া খান কে নবাবগঞ্জ উপজেলা শাখার সভাপতি এবং মৃধা মরিয়ম কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। উভয়েই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর আদর্শে অনুরক্ত এবং বিভিন্ন সামাজিক কর্মসূচীতে বিশেষভাবে খাল খনন কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করেছেন। এছাড়াও তারা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সেবা, দেশপ্রেম এবং নিঃস্বার্থ দায়িত্ববোধের মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে একটি আদর্শ উদাহরণ স্থাপন করেছেন।

সভাটি কেন্দ্রীয় নীতিনির্ধারণী পরিষদের পরামর্শক্রমে অনুষ্ঠিত হয় এবং এটি হিউম্যান এইড ইন্টারন্যাশনাল-এর নবাবগঞ্জ শাখার কার্যক্রমকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com