• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
দুদকের মহাপরিচালক হলেন বগুড়ার কৃতী সন্তান রুবিনা ফেরদৌসী শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত বগুড়ার শেরপুরে গড়ে উঠছে নারিশের বাণিজ্যিক লেয়ার ফার্ম, দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ ডিম বিরামপুরে জব ফেয়ার ঘিরে কর্মসংস্থানের নতুন স্বপ্ন, বদলাবে তরুণদের চিন্তা-চেতনা: মন্ত্রী জাহিদ হোসেন শাহজাদপুরে দৈনিক শ্যামল বাংলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সত্য প্রকাশে ইয়ুথ টেলিভিশনের বলিষ্ঠ ভূমিকা প্রশংসনীয় সত্য তুলে ধরতে আপসহীন—ইয়ুথ টেলিভিশন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দর্শক ও পাঠকের হৃদয়ে স্থান করে নিয়ে যুগের পর যুগ এগিয়ে চলুক ইয়ুথ টেলিভিশন। ইয়ুথ টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বাণী। ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় মহিলা মাদ্রাসার ছাত্রীদের মাঝে কোরআন শরিফ বিতরণ শাহজাদপুরে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা চৌহালীতে হতদরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে চাউল বিতরণ স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে রক্তদাতাদের সম্মাননা প্রদান শাহজাদপুরে এনসিডি কর্নার পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করলেন বগুড়ার নবনির্বাচিত ছয় এমপি

dailydhakamail / ১০২ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক:- বগুড়া জেলার নবনির্বাচিত ছয়জন সংসদ সদস্য সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, দেশের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী, আপোসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেছেন।

এ সময় তারা মরহুম দুই নেতার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সার্বিক কল্যাণ কামনা করেন।

বগুড়া জেলা বিএনপির সভাপতি সাবেক বগুড়া পৌর মেয়র রেজাউল করিম বাদশার নেতৃত্বে মাজার জিয়ারতে অংশ নেন নবনির্বাচিত সংসদ সদস্যরা।

নবনির্বাচিত সংসদ সদস্যরা হলেন—
বগুড়া-১ (সোনাতলা–সারিয়াকান্দী) আসনের কাজী রফিকুল ইসলাম।
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের মীর শাহে আলম।
বগুড়া-৩ (আদমদিঘী–দুপচাঁচিয়া) আসনের আব্দুল মুহিত তালুকদার।
বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনের মোশাররফ হোসেন।
বগুড়া-৫ (শেরপুর–ধুনট) আসনের গোলাম মোহাম্মদ সিরাজ।
বগুড়া-৭ (গাবতলী–শাজাহানপুর) আসনের মোরশেদ মিল্টন।

মাজার জিয়ারত শেষে তারা দেশনেত্রীদের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে জনগণের প্রত্যাশা পূরণে নিজেদের দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করার অঙ্গীকার করেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com