• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া শেরপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী। রুমায় দুর্গম আমইপাড়ায় সুপেয় পানির ট্যাংক দিল রুমা জোন বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা চালিয়ে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরলেন মাহদী আমিন আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই সরকার জনপ্রিয়তার শীর্ষে ডাবের পানিতে চেতনানাশক’ মিশিয়ে মানুষকে অজ্ঞান: নওগাঁয় প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, অটোরিকশা উদ্ধার পেকুয়ায় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দুর্গত এলাকা পরিদর্শন চুয়াডাঙ্গায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, সামারি ট্রায়ালে এক বছরের কারাদণ্ড ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান

নরসিংদীতে আব্দুল হান্নান মানিককে থ্রি-স্টার ব্যাজ প্রদান, গাড়িতে সংগঠনের পতাকা সংযোজন

dailydhakamail / ৯৮ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

 

আবু নাঈম রিপন, নরসিংদী :
কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ (সিআরবি) নরসিংদী জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে সংগঠনের ঢাকা বিভাগীয় প্রশাসনিক প্রতিনিধি আব্দুল হান্নান মানিককে থ্রি-স্টার ব্যাজ পরিয়ে সম্মাননা প্রদান করা হয়েছে। একই সঙ্গে তাঁর ব্যবহৃত গাড়িতে সংগঠনের পতাকা সংযোজন করা হয়।

নরসিংদী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআরবি নরসিংদী জেলা শাখার সভাপতি আব্দুল হান্নান মানিক এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক নগেন্দ্র নাথ বনিক।

প্রধান অতিথি আব্দুল হান্নান মানিকের বুকে থ্রি-স্টার ব্যাজ পরিয়ে দেন। এছাড়া সিআরবি নরসিংদীর প্রশাসনিক প্রতিনিধি হিসেবে নগেন্দ্র নাথ বনিককেও ব্যাজ পরানো হয়। পরে প্রধান অতিথি সংগঠনের পতাকা আনুষ্ঠানিকভাবে গাড়িতে সংযোজন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআরবি নরসিংদী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম ভূঁইয়া (বাচ্চু), অর্থ সম্পাদক মো. মামুন ভূঁইয়া, শিক্ষা ও স্বাস্থ্যসেবা মনিটরিং সম্পাদক লুৎফর রহমান, ইভটিজিং ও সাইবার ক্রাইম মনিটরিং সম্পাদক মো. এস. এ. বাছেদ, যাত্রীসেবা ও পরিবহন ভাড়া মনিটরিং সম্পাদক মো. শাহিন (কাউছার), শাখা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন সিআরবি পলাশ উপজেলা শাখার সভাপতি মো. বিল্লাল হোসেন, পলাশ উপজেলা কমিটির সদস্যবৃন্দ এবং রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের নুরুন্নাহার ললিতাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার বিষয়ে জনসচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ শুধু আইনি বিষয় নয়—এটি ন্যায়বিচার, সততা ও মানবিকতার প্রতীক। বাজারে ভেজাল ও নিম্নমানের পণ্য রোধ এবং প্রতারণার বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং উপস্থিত অতিথি, বক্তা ও সচেতন নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, ভোক্তার অধিকার রক্ষায় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে একটি ন্যায্য ও প্রতারণামুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com