• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ঢাকার দুই সিটিসহ চার সিটিতে রোববার থেকে হাম টিকাদান শুরু দৈনিক মানবাধিকার প্রতিদিনের প্রতিনিধি সম্মেলনে: ন্যায় প্রতিষ্ঠায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ঢাকা প্রেসক্লাবের সভাপতির ইস্ট লন্ডনে যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সফল বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক দড়ি বেয়ে মসজিদে যাওয়া প্রায় ১২০ বছর বয়সী অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান আর নেই। সাতক্ষীরায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ আমরা সব ধর্মের মানুষকে এক চোখে দেখি: প্রধানমন্ত্রী বগুড়া সদর উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থী বাদশার পক্ষে জেলা জিসাসের ব্যাপক গণসংযোগ প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন মাহদী আমিন ও ছালেহ শিবলী দিলারা হাফিজের স্মরণে দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অভিন্ন লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যাশা রাষ্ট্রদূতের সাংবাদিক পরিচয়ে ‘ভাই’ বলায় চটলেন এসিল্যান্ড জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর উদ্যোগে বগুড়া–৬ সদর আসনের উপনির্বাচনে ধানের শীষের পক্ষে গণসংযোগ গণমাধ্যমকর্মীদের ওপর নির্যাতনের তালিকা তৈরি করা হচ্ছে: তথ্যমন্ত্রী লাইসেন্স ছাড়া বা ভুল ক্যাটাগরির যান চালালে জেল-জরিমানা দেশে কোনো তেলের সংকট নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়লো জাহাজ এসো হে বৈশাখ, এসো এসো — বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর পক্ষ থেকে সবাইকে পহেলা বৈশাখ বাংলা নববর্ষের শুভেচ্ছা। বগুড়া সদর উপনির্বাচনে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ করলেন ড্যাব ও এম-ট্যাব নেতৃবৃন্দ

মব কালচারের দিন শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

dailydhakamail / ৪৫ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"border":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

 

নিজস্ব প্রতিবেদক:-
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, দেশে আর মব কালচার বরদাশত করা হবে না। দাবি-দাওয়া আদায়ের নামে সড়ক-মহাসড়ক অবরোধ বা বিশৃঙ্খলা সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণতান্ত্রিক সংস্কৃতি অব্যাহত থাকবে। মিছিল-সমাবেশ করা যাবে, মতপ্রকাশের অধিকার থাকবে। তবে মব সৃষ্টি করে জনভোগান্তি তৈরি বা জননিরাপত্তা বিঘ্নিত করার কোনো সুযোগ দেওয়া হবে না।

তিনি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানেই শুধু পুলিশ—এমন ধারণা অনেকের মধ্যে রয়েছে। অথচ এ মন্ত্রণালয়ের অধীনে আরও বিভিন্ন সংস্থা কাজ করে। পুলিশকে জনগণের বন্ধু হিসেবে গড়ে তুলতে হবে এবং অতীতে যে ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে তা পুনরুদ্ধার করতে হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পুরোপুরি দুর্নীতিমুক্ত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সর্বস্তরে জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের অবৈধ তদবির সহ্য করা হবে না।

বাহিনীর কোনো সদস্য অপরাধে জড়িত থাকলে তাৎক্ষণিক তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

আইজিপিসহ বাহিনীর কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা বৈঠকে উপস্থিত ছিলেন না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তারা সাক্ষাৎ করে গেছেন; সম্ভবত অন্য দায়িত্বে ব্যস্ত ছিলেন।

 


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com