• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

বাবার চেয়ারে বসে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, আবেগঘন ফেসবুক পোস্ট দিলেন।

dailydhakamail / ১৩৫ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

শপথ গ্রহণের পর মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবসেই আবেগঘন বার্তা দিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। তিনি জানিয়েছেন, একই অফিসকক্ষে বসে দায়িত্ব পালন করছেন, যেখানে তিন দশকেরও বেশি সময় আগে তাঁর বাবা দেশের সেবায় কাজ করেছিলেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি এ অনুভূতির কথা তুলে ধরেন। সেখানে তিনি লেখেন, “আজ মন্ত্রণালয়ে প্রথম দিন। দীর্ঘ ৩৩ বছর আগে যে অফিসে বসে আব্বু দেশের জন্য কাজ করেছিলেন, আজ আমি সেই একই অফিসে বসে দেশের জন্য কাজ করতে যাচ্ছি।”

পোস্টে তিনি আরও লেখেন, “দিন-রাতে এমন কোনো মুহূর্ত নেই, যখন আমার বাবা আমার সঙ্গে থাকেন না।”

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, অফিসে বসে পাশের বোর্ডের ৬ নম্বর তালিকায় বাবার নামের দিকে যতবার তাঁর চোখ পড়েছে, ততবারই মনে হয়েছে—বাবা যেন বলছেন, “আমি তোমার জন্য এখানে অপেক্ষা করছিলাম।”

বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারে দায়িত্ব পাওয়া অন্তত সাতজন প্রতিমন্ত্রী তাঁদের বাবার রাজনৈতিক উত্তরাধিকার বহন করছেন। তাঁদের মধ্যে নাটোর-১ আসনের সংসদ সদস্য ফারজানা শারমিন অন্যতম। তিনি সাবেক প্রতিমন্ত্রী, প্রয়াত ফজলুর রহমান পটলের কন্যা।

ফজলুর রহমান পটল ১৯৯১ সালে বিএনপি সরকারের আমলে যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। পরবর্তীতে ১৯৯৩ সালে তিনি সমাজকল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০১ সালে চারদলীয় জোট সরকারের সময় তিনি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে চারবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া পটল দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা থাকা অবস্থায় ২০১৬ সালের ১১ আগস্ট ইন্তেকাল করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে অংশ নিয়ে ১ লাখ ২ হাজার ১৯৭ ভোট পেয়ে বিজয়ী হন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারজানা শারমিন।

প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই তিনি সেই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, যেখানে একসময় তাঁর বাবা দায়িত্ব পালন করেছিলেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com