• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম
সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা চৌহালীতে হতদরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে চাউল বিতরণ স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে রক্তদাতাদের সম্মাননা প্রদান শাহজাদপুরে এনসিডি কর্নার পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি রৌমারীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ শুরু আজ এম এন শাওন সাদেকীর ওপর হামলার প্রতিবাদে ঢাকায় মানববন্ধন চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ

তিনবার সংসার ভাঙার পর দুধ দিয়ে গোসল, আজীবন বিয়ে না করার শপথ নিলেন যুবক

dailydhakamail / ৯৪ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"border":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

 

নিজস্ব প্রতিবেদক:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর জাওরানি গ্রামের নুরুজ্জামান ওরফে আনোয়ার (৩০) তিনবার বিবাহিত হওয়ার পর প্রতিবারই দাম্পত্য জীবনে ব্যর্থ হওয়ার অভিজ্ঞতার প্রেক্ষিতে আজীবন বিয়ে না করার শপথ নিয়েছেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নিজ বাড়িতে তিনি দুধ দিয়ে গোসলের মাধ্যমে এই ঘোষণা দেন। এর আগে তাকে গায়ে হলুদ মাখানো হয়। পরে আনোয়ার উপস্থিত সকলের সামনে তওবা করে আর কখনো বিয়ে না করার সিদ্ধান্তের কথা জানান।

যদিও আনোয়ার আর বিয়ে করবেন না, তবে পুরো আয়োজনটি ছিল প্রথাগত বিয়ের অনুষ্ঠান অনুযায়ী। বাড়িতে সামিয়ানা টাঙানো হয়, গেট ও প্যান্ডেল তৈরি করা হয়। অতিথি ও এলাকাবাসীর জন্য বসার ব্যবস্থা করা হয় এবং তিনটি ছাগল কোরবানি দিয়ে খাওয়ানোর ব্যবস্থা করা হয়। এই আয়োজনটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

আনোয়ার জানান, ২০১৫ সালে গার্মেন্টসে কাজ করার সময় গোপালগঞ্জের এক তরুণীর সঙ্গে তার পরিচয় হয়। প্রেমের পর বিয়ে হলেও ২০১৯ সালে নানা অজুহাতে প্রথম স্ত্রী তাকে ছেড়ে চলে যান। পরে ভুল নম্বরে ফোনের সূত্র ধরে রংপুরের এক তরুণীর সঙ্গে পরিচয় ও দ্বিতীয় বিয়ে হলেও সেই সংসারও টেকেনি। সর্বশেষ তৃতীয় বিয়েও ভাঙনের মধ্য দিয়ে শেষ হয়; এবং তিনি আবার বাবার বাড়িতে ফিরে আসেন।

তিনি বলেন, “জীবনে আর কোনোদিন বিয়ে করব না। নারীদের প্রতি আর আসক্ত হবো না। আগে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলাম, আজ থেকে সেই অবৈধ কাজও ছেড়ে দিলাম।”

নুরুজ্জামানের এই ব্যতিক্রমী ‘দুধ দিয়ে গোসল’ ও আজীবন বিয়ে না করার ঘোষণাকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়েছে।

 


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com