• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ঢাকার দুই সিটিসহ চার সিটিতে রোববার থেকে হাম টিকাদান শুরু দৈনিক মানবাধিকার প্রতিদিনের প্রতিনিধি সম্মেলনে: ন্যায় প্রতিষ্ঠায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ঢাকা প্রেসক্লাবের সভাপতির ইস্ট লন্ডনে যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সফল বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক দড়ি বেয়ে মসজিদে যাওয়া প্রায় ১২০ বছর বয়সী অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান আর নেই। সাতক্ষীরায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ আমরা সব ধর্মের মানুষকে এক চোখে দেখি: প্রধানমন্ত্রী বগুড়া সদর উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থী বাদশার পক্ষে জেলা জিসাসের ব্যাপক গণসংযোগ প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন মাহদী আমিন ও ছালেহ শিবলী দিলারা হাফিজের স্মরণে দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অভিন্ন লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যাশা রাষ্ট্রদূতের সাংবাদিক পরিচয়ে ‘ভাই’ বলায় চটলেন এসিল্যান্ড জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর উদ্যোগে বগুড়া–৬ সদর আসনের উপনির্বাচনে ধানের শীষের পক্ষে গণসংযোগ গণমাধ্যমকর্মীদের ওপর নির্যাতনের তালিকা তৈরি করা হচ্ছে: তথ্যমন্ত্রী লাইসেন্স ছাড়া বা ভুল ক্যাটাগরির যান চালালে জেল-জরিমানা দেশে কোনো তেলের সংকট নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়লো জাহাজ এসো হে বৈশাখ, এসো এসো — বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর পক্ষ থেকে সবাইকে পহেলা বৈশাখ বাংলা নববর্ষের শুভেচ্ছা। বগুড়া সদর উপনির্বাচনে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ করলেন ড্যাব ও এম-ট্যাব নেতৃবৃন্দ

কোটালীপাড়ায় চলাচলের পথ বন্ধ, অবরুদ্ধ ৩০–৩৫ পরিবার

dailydhakamail / ৮৩ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬

 

পঙ্কজ বিশ্বাস
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:

কোটালিপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের মান্দ্রা গ্রামে চলাচলের একমাত্র পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। এতে প্রায় ৩০ থেকে ৩৫টি পরিবার কার্যত গৃহবন্দী হয়ে পড়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মান্দ্রা গ্রামের পল্টু রায় চৌধুরী নামের এক ব্যক্তি পূর্বপরিকল্পিতভাবে বহু পুরোনো একটি আশ্রমের প্রবেশপথ ও গ্রামের মানুষের ব্যবহৃত রাস্তা বন্ধ করে দেন। সরেজমিনে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। দেখা যায়, রাস্তার অংশবিশেষ থেকে মাটি কেটে উঁচু করা হয়েছে এবং বাঁশ দিয়ে ঘিরে চলাচলের পথ সম্পূর্ণরূপে অবরুদ্ধ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যরা চরম দুর্ভোগে পড়েছেন। তাদের অভিযোগ, পথ বন্ধ হয়ে যাওয়ায় দৈনন্দিন কাজকর্ম, শিশুদের স্কুলে যাওয়া, অসুস্থদের চিকিৎসা গ্রহণসহ নিত্যপ্রয়োজনীয় কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। জরুরি প্রয়োজনে বিকল্প কোনো রাস্তা না থাকায় তারা চরম বিপাকে রয়েছেন। দ্রুত পথ পুনরুদ্ধারের জন্য সংশ্লিষ্ট দপ্তর ও স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

ঘটনার প্রভাবে এলাকার ধর্মীয় প্রতিষ্ঠান বিশ্বশুক সেবাশ্রম সংঘ এবং মিলন মাঠের কার্যক্রমও ক্ষতিগ্রস্ত হয়েছে। আশ্রম কর্তৃপক্ষ জানান, নিয়মিত ধর্মীয় অনুষ্ঠান পরিচালনায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে। প্রতিবছর এখানে আয়োজিত বার্ষিক মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তবৃন্দের আগমন ঘটে এবং পাশের স্কুল মাঠজুড়ে মেলা বসে। কিন্তু রাস্তা বন্ধ থাকায় আগত ভক্তদের যাতায়াতে চরম ভোগান্তির আশঙ্কা দেখা দিয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত পল্টু রায় চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথমে বক্তব্য দিতে সম্মত হন। তবে এ সময় তার স্ত্রী ও এক ছেলে বারবার তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে তার স্ত্রী উচ্চস্বরে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “এটা আমার জায়গা, আমি বন্ধ করেছি। এটা কোনো চলাচলের পথ ছিল না। ওরা আমার অনেক ক্ষতি করেছে।” তিনি আরও বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। এ সময় পল্টু রায় চৌধুরীকে নীরব থাকতে এবং স্ত্রীর বক্তব্যে সায় দিতে দেখা যায়।

স্থানীয় গ্রামবাসী ও সুশীল সমাজের প্রতিনিধিরা এ ঘটনার তীব্র সমালোচনা করেছেন। তাদের দাবি, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের মাধ্যমে অবরুদ্ধ পথটি উন্মুক্ত করে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে হবে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com