• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
সামান্য পাওনা টাকার দাবিতে ঝরল প্রাণ, শেরপুরে বৃদ্ধ নিহত এসআই রোখসানাকে ‘ম্যাডাম’ সম্বোধন করায় যুবক আটক, মুচলেকায় মুক্তি। অব্যবহৃত ২০০ সরকারি ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় ইউনেসকোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী নোয়াবের সঙ্গে বৈঠক: সংবাদপত্রের স্বাধীনতার প্রতি দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ঢাকার প্রথম নারী ডিসি হলেন ফরিদা খানম পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে সিদ্ধান্ত বৃহস্পতিবার: সড়কমন্ত্রী পদ্মা নদীতে টহলরত নৌ পুলিশের ওপর হামলা, ওসিসহ ৫ পুলিশ সদস্য গুলিবিদ্ধ কেনা দামের থেকে কমে তেলের দাম সমন্বয় করেছি: জ্বালানিমন্ত্রী এলপিজির দাম নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার: সংসদে জ্বালানি মন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রী শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকায় আসছে ডাটাবেজ: তথ্যমন্ত্রী বাস ভাড়া বৃদ্ধিতে ১৫ পয়সার প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর চাহিদা পূরণ সম্ভব: জ্বালানিমন্ত্রী শেরপুরে বিএনপি কর্মী মতিন হত্যার ২৯ মাসেও বিচার মেলেনি ঢাকা শহরে আমার কোনো বাড়ি নেই, বাবার ফ্ল্যাটেই থাকি: স্পিকার হাফিজ ইসালে সওয়াব মাহফিলে দোয়া ও স্মরণে ভাসলেন মরহুম মইনুল মাস্টার নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায় ও ভূমিহীনদের উন্নয়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকার দুই সিটিসহ চার সিটিতে রোববার থেকে হাম টিকাদান শুরু দৈনিক মানবাধিকার প্রতিদিনের প্রতিনিধি সম্মেলনে: ন্যায় প্রতিষ্ঠায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ঢাকা প্রেসক্লাবের সভাপতির

নরসিংদীর শিবপুরবাসীর উন্নয়নই আমার লক্ষ্য: এমপি মনজুর এলাহী।

dailydhakamail / ৪১ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬

আবুনাঈম রিপন, নরসিংদী প্রতিনিধি

নরসিংদী জেলার শিবপুর উপজেলা-এর সার্বিক উন্নয়নই তাঁর মূল লক্ষ্য বলে জানিয়েছেন শিবপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনজুর এলাহী।

তিনি স্পষ্টভাবে বলেন, “কোনো ধরনের অন্যায়-অনিয়ম মেনে নেওয়া হবে না। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে চাই। আপনাদের সহযোগিতায় শিবপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব, ইনশাআল্লাহ।”

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) শিবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত উপজেলা পর্যায়ের সকল দপ্তর প্রধানদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নবনির্বাচিত এমপি সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তাদের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “শিবপুরকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করে একটি আধুনিক, নিরাপদ ও বসবাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।”

নির্বাচনের পর প্রথমবারের মতো উপজেলা পর্যায়ের সকল দপ্তর প্রধানদের সঙ্গে এই পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় তিনি শিবপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “জনগণের আস্থা ও ভালোবাসা আমাকে গর্বিত করেছে। এখন আমার প্রথম দায়িত্ব হবে শিবপুরের শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করা এবং উন্নয়নের ধারা ত্বরান্বিত করা।”

তিনি আরও বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে সচেতনতামূলক কার্যক্রম জোরদারের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। সন্ত্রাস, চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

দুর্নীতির প্রসঙ্গে এমপি মনজুর এলাহী বলেন, সরকারি উন্নয়ন প্রকল্পে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না। জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে বাস্তবমুখী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

সভায় উপস্থিত কর্মকর্তারা নবনির্বাচিত এমপির দৃঢ় অবস্থান ও উন্নয়ন পরিকল্পনাকে স্বাগত জানান। তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে শিবপুরে ইতিবাচক পরিবর্তন আসবে এবং একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও উন্নয়নমুখী পরিবেশ প্রতিষ্ঠিত হবে।

সভায় বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার, সহকারী কমিশনার (ভূমি) মু. আবদুর রহিম, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনুর মিয়া, উপজেলা প্রকৌশলী খোন্দকার গোলাম শওকত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রকিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মোনতাশির বিল্লাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদার, সাবেক চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মকর্তাবৃন্দ।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com