• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ঢাকার দুই সিটিসহ চার সিটিতে রোববার থেকে হাম টিকাদান শুরু দৈনিক মানবাধিকার প্রতিদিনের প্রতিনিধি সম্মেলনে: ন্যায় প্রতিষ্ঠায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ঢাকা প্রেসক্লাবের সভাপতির ইস্ট লন্ডনে যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সফল বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক দড়ি বেয়ে মসজিদে যাওয়া প্রায় ১২০ বছর বয়সী অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান আর নেই। সাতক্ষীরায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ আমরা সব ধর্মের মানুষকে এক চোখে দেখি: প্রধানমন্ত্রী বগুড়া সদর উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থী বাদশার পক্ষে জেলা জিসাসের ব্যাপক গণসংযোগ প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন মাহদী আমিন ও ছালেহ শিবলী দিলারা হাফিজের স্মরণে দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অভিন্ন লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যাশা রাষ্ট্রদূতের সাংবাদিক পরিচয়ে ‘ভাই’ বলায় চটলেন এসিল্যান্ড জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর উদ্যোগে বগুড়া–৬ সদর আসনের উপনির্বাচনে ধানের শীষের পক্ষে গণসংযোগ গণমাধ্যমকর্মীদের ওপর নির্যাতনের তালিকা তৈরি করা হচ্ছে: তথ্যমন্ত্রী লাইসেন্স ছাড়া বা ভুল ক্যাটাগরির যান চালালে জেল-জরিমানা দেশে কোনো তেলের সংকট নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়লো জাহাজ এসো হে বৈশাখ, এসো এসো — বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর পক্ষ থেকে সবাইকে পহেলা বৈশাখ বাংলা নববর্ষের শুভেচ্ছা। বগুড়া সদর উপনির্বাচনে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ করলেন ড্যাব ও এম-ট্যাব নেতৃবৃন্দ

মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির শ্রদ্ধা নিবেদন

dailydhakamail / ৪৮ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি), বগুড়া:

একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন, বগুড়া জেলা কমিটি।

শুক্রবার দিবাগত রাত থেকেই একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে শহরের সাতমাথা এলাকায় অবস্থিত শহীদ খোকন পার্কে সমবেত হতে থাকেন। পুরো এলাকা পরিণত হয় একুশের আবেগঘন মিলনমেলায়।

শনিবার রাত ১২টা ১ মিনিটে বগুড়া কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় মূল শ্রদ্ধা নিবেদন কর্মসূচি। এ সময় এম-ট্যাব বগুড়া আঞ্চলিক জেলা শাখার নেতৃবৃন্দ ভাষা শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।

বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন, বগুড়া জেলা কমিটির সভাপতি ও চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলারের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধিদল শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ হাফসা খাতুন, সহ-মহিলা বিষয়ক সম্পাদক সানিয়া রহমান, সমাজসেবা বিষয়ক সম্পাদক মোছাঃ নাজমা আক্তার নার্গিস, কার্যনির্বাহী সদস্য বাবুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মোঃ আরমান হোসেন ডলার বলেন,
“ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়েই আমরা পেয়েছি আমাদের প্রিয় মাতৃভাষা বাংলা। একুশ মানে মাথা নত না করা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং বাঙালির আত্মপরিচয়ের শাশ্বত চেতনা। নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানতে হবে এবং সেই চেতনাকে হৃদয়ে ধারণ করতে হবে।”

এর আগে বগুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি প্রথমে শ্রদ্ধা জানানো হয়। পরবর্তীতে জেলা পুলিশ সুপার, জেলা পরিষদ, বগুড়া পৌরসভা, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সদর উপজেলা প্রশাসন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিসসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা একে একে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়াও জেলা সমাজসেবা কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গণপূর্ত বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, এলজিইডি, সড়ক বিভাগ, জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ও জেলা কারাগার কর্তৃপক্ষ ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

একুশের প্রভাতে সমবেত কণ্ঠে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গান পরিবেশন, শহীদদের স্মরণে নীরবতা পালনসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বগুড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com