• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া শেরপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী। রুমায় দুর্গম আমইপাড়ায় সুপেয় পানির ট্যাংক দিল রুমা জোন বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা চালিয়ে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরলেন মাহদী আমিন আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই সরকার জনপ্রিয়তার শীর্ষে ডাবের পানিতে চেতনানাশক’ মিশিয়ে মানুষকে অজ্ঞান: নওগাঁয় প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, অটোরিকশা উদ্ধার

নবাবগঞ্জে প্রকাশ্যে জুয়ার মহাউৎসব: কাচদাহ ব্রিজ সংলগ্ন এলাকায় ‘ফড়গুটি’ আসর জমজমাট

dailydhakamail / ৮২ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

 

শফিকুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কাচদাহ ব্রিজ সংলগ্ন বিনোদন নগর ইউনিয়ন এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে বসছে অবৈধ জুয়া ‘ফড়গুটি’ খেলার বিশাল আসর। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন বিকাল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত নদীর ধারে লাখ লাখ টাকার জুয়ার রমরমা ব্যবসা চলছে। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রহস্যজনকভাবে নীরব ভূমিকা পালন করছে।

এলাকাবাসীর ভাষ্যমতে, প্রতিদিন আনুমানিক ১৫ থেকে ২০ লাখ টাকার লেনদেন হয় এই অবৈধ জুয়া খেলায়। খেলা শুরু হওয়ার আগেই কাচদাহ ব্রিজ ও সংলগ্ন বাজার এলাকায় জুয়ার আয়োজকদের নিজস্ব লোকজন পাহারায় অবস্থান নেয়। জয়পুরহাট, ঘোড়াঘাট, রংপুর, গোবিন্দগঞ্জ, পাঁচবিবি ও হাকিমপুরসহ বিভিন্ন জেলা-উপজেলা থেকে জুয়াড়িরা এসে ভিড় জমায়।

অভিযোগ উঠেছে, সবকিছু প্রকাশ্যে চললেও নবাবগঞ্জ থানার পুলিশ কার্যত অসহায় দর্শকের ভূমিকায় রয়েছে। স্থানীয়দের প্রশ্ন—তাহলে কি কোনো অদৃশ্য শক্তির ছত্রছায়ায় চলছে এই জুয়ার সাম্রাজ্য?

 

দীর্ঘদিন ধরে এভাবে জুয়া চলার ফলে এলাকায় ভয়াবহ সামাজিক অবক্ষয় তৈরি হয়েছে বলে দাবি স্থানীয়দের। বেড়েছে চুরি, ছিনতাই, রাহাজানি ও ডাকাতির মতো অপরাধ। বহু পরিবার সর্বস্বান্ত হয়ে পথে বসেছে। উঠতি বয়সী কিশোর-তরুণরা লোভে পড়ে জুয়ার আসরে জড়িয়ে নিজেদের ভবিষ্যৎ অন্ধকার করছে।

একাধিক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন,
“আমাদের সন্তানরা স্কুল-কলেজ ফাঁকি দিয়ে জুয়ার টেবিলে বসছে। আজ তারা জুয়াড়ি, কাল তারা অপরাধী—এ দায় কে নেবে?”

 

স্থানীয় সচেতন মহলের দাবি, প্রকাশ্যে প্রতিদিন লাখ লাখ টাকার জুয়া চলা আইনের চরম অবমাননা। প্রশাসনের চোখের সামনে এমন কর্মকাণ্ড অব্যাহত থাকলে সাধারণ মানুষের আইন-শৃঙ্খলার ওপর আস্থা ভেঙে পড়বে।

এলাকাবাসীর জোর দাবি—অবিলম্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, নিয়মিত পুলিশি টহল বৃদ্ধি এবং জুয়ার সঙ্গে জড়িত মূল হোতাদের গ্রেপ্তার করতে হবে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন।

নবাবগঞ্জে জুয়ার থাবা রুখতে এখনই কঠোর ও দৃশ্যমান পদক্ষেপ প্রয়োজন—নচেৎ সামাজিক বিপর্যয় আরও ভয়াবহ রূপ নিতে পারে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com