• মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক। সারা দেশে কমিউনিটি পুলিশিং ছড়িয়ে দেওয়া হবে : আইজিপি শেরপুর থানা বার্ষিক পরিদর্শন করলেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। রাণীরহাট মেলা ঘিরে অশ্লীল নৃত্যের আয়োজনের অভিযোগ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর গণমাধ্যমের স্বাধীনতার জন্য আইনের অগণতান্ত্রিক ধারা বাতিলের দাবি সম্পাদক পরিষদের। প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের শ্রমমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যোগ দেবেন একাধিক কর্মসূচিতে মাদক বৃদ্ধির অন্যতম কারণ খেলার মাঠ সংকুচিত হয়ে যাওয়া — বিদ্যুৎমন্ত্রী

নরসিংদীতে ১৬৯তম বিপি দিবস উদযাপিত

dailydhakamail / ৫৮ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

আবুনাঈম রিপন নরসিংদী প্রতিনিধি:-

২২ ফেব্রুয়ারি, পবিত্র রমজানে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্কাউট ও আলোচনা সভার মধ্য দিয়ে স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েলের ১৬৯তম জন্মদিন বা বিপি দিবস উদযাপন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন।

জেলা স্কাউটস সম্পাদক মনজিল এ মিল্লাতের সঞ্চালনায় ব্যাডেন পাওয়েলের বর্ণাঢ্য জীবনের উপর আলোকপাত করেন নরসিংদী জেলা রোভার সহকারী কমিশনার ও নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী নীহার রঞ্জন দাস, জেলা স্কাউটসের কমিশনার মোঃ আলতাফ হোসেন নাজির, সহসভাপতি নূরু উদ্দিন মোহাম্মদ আলমগীর, জেলা রোভার সম্পাদক আব্দুল বাতেন, সহকারী কমিশনার শাহরুখ ইসতিয়াক খান সাকিব।

উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসক্লাবের সহসভাপতি হলধর দাস, জেলা রোভার কোষাধ্যক্ষ নরসিংদী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল লতিফ, জেলা স্কাউটসের সহসভাপতি তাপস কুমার দে, জেলা রোভার সহসভাপতি কাজী জাহাঙ্গীর আলম, সদর উপজেলা কমিশনার মোঃ আঃ গফুর মোল্যা, সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, মনোহরদী উপজেলা কমিশনার এ টি এম আশ্রাফুল আলম, জেলা স্কাউটসের সহকারি কমিশনার ইয়ামিন মিয়া, লিপি রানী সরকার, জেলা স্কাউট লিডার মোঃ আকরাম সরকার, জেলা কাব লিডার আব্দুর রহিমসহ জেলা ও উপজেলা পর্যায়ের স্কাউট কর্মকর্তা, ইউনিট লিডার, রোভার, স্কাউট ও গার্ল ইন স্কাউটরা।

প্রার্থনা ও সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় এবং স্কাউটাররা অর্থবহ স্কাউট ওন সম্পন্ন করেন। আলোচনা শেষে স্কাউটার মোঃ আকরাম সরকারকে লং সার্ভিস অ্যাওয়ার্ড, লিজা আক্তার ও লিপি রানী সরকারকে মেডেল অব ম্যারিট, জায়েদা বেগম এবং নাজিয়া ফরিদকে বাংলাদেশ স্কাউটসের ন্যাশনাল সার্টিফিকেট প্রদান করা হয়। পরিশেষে ইফতারের প্যাকেটের সঙ্গে কেক পরিবেশন করা হয়।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com