• মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম
ঢাকার দুই সিটিসহ চার সিটিতে রোববার থেকে হাম টিকাদান শুরু দৈনিক মানবাধিকার প্রতিদিনের প্রতিনিধি সম্মেলনে: ন্যায় প্রতিষ্ঠায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ঢাকা প্রেসক্লাবের সভাপতির ইস্ট লন্ডনে যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সফল বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক দড়ি বেয়ে মসজিদে যাওয়া প্রায় ১২০ বছর বয়সী অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান আর নেই। সাতক্ষীরায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ আমরা সব ধর্মের মানুষকে এক চোখে দেখি: প্রধানমন্ত্রী বগুড়া সদর উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থী বাদশার পক্ষে জেলা জিসাসের ব্যাপক গণসংযোগ প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন মাহদী আমিন ও ছালেহ শিবলী দিলারা হাফিজের স্মরণে দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অভিন্ন লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যাশা রাষ্ট্রদূতের সাংবাদিক পরিচয়ে ‘ভাই’ বলায় চটলেন এসিল্যান্ড জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর উদ্যোগে বগুড়া–৬ সদর আসনের উপনির্বাচনে ধানের শীষের পক্ষে গণসংযোগ গণমাধ্যমকর্মীদের ওপর নির্যাতনের তালিকা তৈরি করা হচ্ছে: তথ্যমন্ত্রী লাইসেন্স ছাড়া বা ভুল ক্যাটাগরির যান চালালে জেল-জরিমানা দেশে কোনো তেলের সংকট নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়লো জাহাজ এসো হে বৈশাখ, এসো এসো — বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর পক্ষ থেকে সবাইকে পহেলা বৈশাখ বাংলা নববর্ষের শুভেচ্ছা। বগুড়া সদর উপনির্বাচনে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ করলেন ড্যাব ও এম-ট্যাব নেতৃবৃন্দ

মহাস্থান বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন দোকানিকে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা

dailydhakamail / ৫১ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

মোঃ ইউসুফ মিয়া, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য বিক্রি, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি এবং মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে তিন ব্যবসায়ীকে মোট সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।

অভিযান চলাকালে দেখা যায়, কয়েকটি দোকানে ইফতার সামগ্রী অস্বাস্থ্যকর পরিবেশে প্রস্তুত ও বিক্রি করা হচ্ছে। এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের তোয়াক্কা না করে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি এবং মূল্যতালিকা প্রদর্শন না করার প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তিন দোকানিকে অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন,
“ক্রেতাদের স্বার্থ সংরক্ষণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর স্বাভাবিক রাখতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। কোনো ব্যবসায়ী অনিয়ম করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com