• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
শেরপুরে সনাতন ধর্মীয় অনুষ্ঠানে বাৎসরিক অধিবেশন অনুষ্ঠিত সামান্য পাওনা টাকার দাবিতে ঝরল প্রাণ, শেরপুরে বৃদ্ধ নিহত এসআই রোখসানাকে ‘ম্যাডাম’ সম্বোধন করায় যুবক আটক, মুচলেকায় মুক্তি। অব্যবহৃত ২০০ সরকারি ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় ইউনেসকোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী নোয়াবের সঙ্গে বৈঠক: সংবাদপত্রের স্বাধীনতার প্রতি দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ঢাকার প্রথম নারী ডিসি হলেন ফরিদা খানম পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে সিদ্ধান্ত বৃহস্পতিবার: সড়কমন্ত্রী পদ্মা নদীতে টহলরত নৌ পুলিশের ওপর হামলা, ওসিসহ ৫ পুলিশ সদস্য গুলিবিদ্ধ কেনা দামের থেকে কমে তেলের দাম সমন্বয় করেছি: জ্বালানিমন্ত্রী এলপিজির দাম নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার: সংসদে জ্বালানি মন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রী শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকায় আসছে ডাটাবেজ: তথ্যমন্ত্রী বাস ভাড়া বৃদ্ধিতে ১৫ পয়সার প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর চাহিদা পূরণ সম্ভব: জ্বালানিমন্ত্রী শেরপুরে বিএনপি কর্মী মতিন হত্যার ২৯ মাসেও বিচার মেলেনি ঢাকা শহরে আমার কোনো বাড়ি নেই, বাবার ফ্ল্যাটেই থাকি: স্পিকার হাফিজ ইসালে সওয়াব মাহফিলে দোয়া ও স্মরণে ভাসলেন মরহুম মইনুল মাস্টার নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায় ও ভূমিহীনদের উন্নয়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকার দুই সিটিসহ চার সিটিতে রোববার থেকে হাম টিকাদান শুরু

বগুড়া আজিজুল হক কলেজ সংলগ্ন এলাকায় কিশোর গ্যাং সক্রিয় থাকার অভিযোগ

dailydhakamail / ৫৪ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"border":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

 

মোঃ আব্দুল হামিদ শরীফ, স্টাফ রিপোর্টার:
বগুড়ার কামারগাড়ি এলাকার সরকারি আজিজুল হক কলেজের নতুন ভবন সংলগ্ন এলাকা—বিশেষ করে কামারগাড়ি, জহুরুল নগর এবং কলেজ ক্যাম্পাসের আশপাশে—একটি কিশোর গ্যাং চক্র সক্রিয় রয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করছেন।
এ নিয়ে শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বিরাজ করছে।

স্থানীয়রা জানাচ্ছেন, মোঃ মাসুদ, পিতা আব্দুল গণি, গ্রাম চাঁন্দাইর ফাঁফর গং-এর সদস্যরা কৌশলে কিছু তরুণীকে ব্যবহার করে শিক্ষিত ছাত্র, চাকরিজীবী ও সাধারণ ভদ্র মানুষদের টার্গেট করছে।

অভিযোগ অনুযায়ী, তারা বিভিন্ন প্রলোভন ও কৌশলের মাধ্যমে ফাঁদে ফেলে অর্থ আদায়সহ নানা ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডে লিপ্ত। অনেকেই একে ‘হানি ট্র্যাপ’ প্রতারণা হিসেবে উল্লেখ করছেন।

এলাকাবাসীর অভিযোগ, এই চক্রের সদস্যরা প্রতিনিয়ত সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে এবং কৌশলে জিম্মি করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে। এতে সামাজিক নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ হুমকির মুখে পড়ছে বলে তারা মনে করছেন।

স্থানীয় সচেতন মহলের দাবি, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করা জরুরি। কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় এবং প্রকৃত অপরাধীরা যেন আইনের আওতায় আসে—সেজন্য সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কাম্য।

বিশেষভাবে বগুড়া জেলা পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট থানা পুলিশের প্রতি অনুরোধ জানানো হয়েছে, যেন দ্রুত তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হয় এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। পাশাপাশি এলাকায় নিয়মিত টহল ও নজরদারি জোরদারেরও আহ্বান জানানো হয়েছে।

সমাজকে নিরাপদ রাখতে হলে আমাদের সকলকে একসঙ্গে সচেতন হতে হবে। সন্দেহজনক পরিস্থিতিতে সতর্ক থাকা এবং প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আসুন—আমরা সচেতন থাকি, অন্যকেও সচেতন করি।
নিজে নিরাপদ থাকি, সমাজকে নিরাপদ রাখি।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com