• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া শেরপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী। রুমায় দুর্গম আমইপাড়ায় সুপেয় পানির ট্যাংক দিল রুমা জোন বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা চালিয়ে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরলেন মাহদী আমিন আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই সরকার জনপ্রিয়তার শীর্ষে ডাবের পানিতে চেতনানাশক’ মিশিয়ে মানুষকে অজ্ঞান: নওগাঁয় প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, অটোরিকশা উদ্ধার পেকুয়ায় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দুর্গত এলাকা পরিদর্শন চুয়াডাঙ্গায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, সামারি ট্রায়ালে এক বছরের কারাদণ্ড

নরসিংদীতে আলোচিত হৃদয় হত্যা মামলার প্রধান আসামি নওগাঁ থেকে গ্রেপ্তার।

dailydhakamail / ৭২ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

আবু নাঈম রিপন, নরসিংদী প্রতিনিধি:–

নরসিংদীর বেলাব থানার আলোচিত হৃদয় হত্যা মামলার প্রধান আসামি মোঃ রমিজ উদ্দিন (৪৪)কে নওগাঁ জেলা থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গত ১৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯টার দিকে বেলাব থানাধীন ইব্রাহীমপুর এলাকার ইব্রাহীমপুর টেক থেকে মাহমুদাবাদ যাওয়ার কাঁচা সড়কের পাশের একটি পতিত জমিতে বিবস্ত্র অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন বেলাব থানা পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে বেলাব থানা পুলিশ ও নরসিংদীর পিবিআই ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে।

তথ্যপ্রযুক্তির সহায়তায় পরে মরদেহটির পরিচয় শনাক্ত করা হয় এবং বিষয়টি নিহতের পরিবারকে জানানো হয়। নিহত হৃদয় মিজান মিয়ার মাথা, চোখ, নাক, কান ও মুখমণ্ডল থেঁতলানো ও বিকৃত ছিল। মরদেহের পাশে ইট, বালু ও সিমেন্ট দিয়ে তৈরি রক্তমাখা একটি ভারী কংক্রিটের টুকরা পাওয়া যায়।

পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহটি নরসিংদী জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের ভাই মোঃ বিল্লাল মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বেলাব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার নম্বর ১২(২)২৩ এবং ধারা ৩০২/২০১/৩৪ দণ্ডবিধি।

পরবর্তীতে নরসিংদীর পুলিশ সুপার আবদুল্লাহ আল-ফারুকের সার্বিক দিকনির্দেশনায় ডিবি পুলিশের এসআই মোবারক হোসেন, এসআই জসিম উদ্দিন এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) তমাল সরকারের নেতৃত্বে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হয়।

এরই ধারাবাহিকতায় গত ২৩ ফেব্রুয়ারি রাত ২টা ৩০ মিনিটে নওগাঁ জেলা থেকে প্রধান আসামি মোঃ রমিজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com