• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া শেরপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী। রুমায় দুর্গম আমইপাড়ায় সুপেয় পানির ট্যাংক দিল রুমা জোন বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা চালিয়ে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরলেন মাহদী আমিন আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই সরকার জনপ্রিয়তার শীর্ষে ডাবের পানিতে চেতনানাশক’ মিশিয়ে মানুষকে অজ্ঞান: নওগাঁয় প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, অটোরিকশা উদ্ধার পেকুয়ায় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দুর্গত এলাকা পরিদর্শন চুয়াডাঙ্গায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, সামারি ট্রায়ালে এক বছরের কারাদণ্ড

নরসিংদী সদর (১): নবনির্বাচিত এমপি খায়রুল কবির খোকনের সাথে কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

dailydhakamail / ৮৭ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

 

আবুনাঈমরিপন, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী সদর উপজেলার উন্নয়ন ও প্রশাসনিক গতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে নবনির্বাচিত সংসদ সদস্য খায়রুল কবির খোকনের সাথে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬ইং) দুপুরে নরসিংদী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষ ‘মেঘনা’-তে এই সভা অনুষ্ঠিত হয়। নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯৯ নরসিংদী-১ (নরসিংদী সদর) সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ তাদের চলমান কার্যক্রম ও উপজেলার সার্বিক উন্নয়ন পরিকল্পনা প্রধান অতিথির সামনে তুলে ধরেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন মাধবদী ও সদর থানার ওসি, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ, নরসিংদী সদর প্রেসক্লাবের সভাপতি মাসুদ রানা বাবুল ও সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমুখ। এছাড়া, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণও উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “নরসিংদী সদরের উন্নয়নে সকল দপ্তরকে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে কাজ করতে হবে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সরকারি কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতা কামনা করি। নরসিংদীতে পরিবেশ দূষণ রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে, বিভিন্ন ডাইং ফ্যাক্টরি পরিবেশ দূষণ করছে, এবং মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে।”


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com