• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকার দুই সিটিসহ চার সিটিতে রোববার থেকে হাম টিকাদান শুরু দৈনিক মানবাধিকার প্রতিদিনের প্রতিনিধি সম্মেলনে: ন্যায় প্রতিষ্ঠায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ঢাকা প্রেসক্লাবের সভাপতির ইস্ট লন্ডনে যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সফল বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক দড়ি বেয়ে মসজিদে যাওয়া প্রায় ১২০ বছর বয়সী অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান আর নেই। সাতক্ষীরায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ আমরা সব ধর্মের মানুষকে এক চোখে দেখি: প্রধানমন্ত্রী বগুড়া সদর উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থী বাদশার পক্ষে জেলা জিসাসের ব্যাপক গণসংযোগ প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন মাহদী আমিন ও ছালেহ শিবলী দিলারা হাফিজের স্মরণে দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অভিন্ন লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যাশা রাষ্ট্রদূতের সাংবাদিক পরিচয়ে ‘ভাই’ বলায় চটলেন এসিল্যান্ড জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর উদ্যোগে বগুড়া–৬ সদর আসনের উপনির্বাচনে ধানের শীষের পক্ষে গণসংযোগ গণমাধ্যমকর্মীদের ওপর নির্যাতনের তালিকা তৈরি করা হচ্ছে: তথ্যমন্ত্রী লাইসেন্স ছাড়া বা ভুল ক্যাটাগরির যান চালালে জেল-জরিমানা দেশে কোনো তেলের সংকট নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়লো জাহাজ এসো হে বৈশাখ, এসো এসো — বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর পক্ষ থেকে সবাইকে পহেলা বৈশাখ বাংলা নববর্ষের শুভেচ্ছা। বগুড়া সদর উপনির্বাচনে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ করলেন ড্যাব ও এম-ট্যাব নেতৃবৃন্দ

অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি ২০২৫-এ সাফল্য: আল মুনিরকে সংবর্ধনা ও দোয়া মাহফিল।

dailydhakamail / ৪৫ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

মোঃ জালাল উদ্দিন, নিজস্ব প্রতিবেদক :– মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল শাহ মোস্তফা জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির মেধাবী শিক্ষার্থী আল মুনির ২০২৫ সালের অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তি অর্জন করেছে। তার এ সাফল্যে বিদ্যালয় পরিবার ও স্থানীয় শিক্ষাঙ্গনে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।

জানা গেছে, আল মুনির এর আগে প্রাথমিক শিক্ষাস্তরেও বৃত্তি লাভ করেছিল। ধারাবাহিক এই কৃতিত্ব তার অধ্যবসায়, নিয়মিত অধ্যয়ন এবং শিক্ষক-অভিভাবকদের সার্বিক সহযোগিতার ফল বলে সংশ্লিষ্টরা মনে করেন।

আল মুনির বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লাহ আল মনসুরের পুত্র। সন্তানের এ অর্জনে পরিবারে আনন্দের পাশাপাশি শিক্ষকমণ্ডলীর মাঝেও গর্বের অনুভূতি বিরাজ করছে। বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, এ অর্জন অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) তার নিজ বাসভবনে এক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আত্মীয়-স্বজন, সহকর্মী, শিক্ষকমণ্ডলী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে আল মুনিরের ভবিষ্যৎ সাফল্য, নৈতিক উন্নয়ন এবং দেশ-জাতির কল্যাণে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

সংশ্লিষ্টরা আল মুনিরের জন্য সবার নিকট দোয়া কামনা করেছেন, যেন সে আগামী দিনগুলোতেও সাফল্যের এই ধারা অব্যাহত রাখতে পারে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com