• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম
কেনা দামের থেকে কমে তেলের দাম সমন্বয় করেছি: জ্বালানিমন্ত্রী এলপিজির দাম নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার: সংসদে জ্বালানি মন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রী শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকায় আসছে ডাটাবেজ: তথ্যমন্ত্রী বাস ভাড়া বৃদ্ধিতে ১৫ পয়সার প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর চাহিদা পূরণ সম্ভব: জ্বালানিমন্ত্রী শেরপুরে বিএনপি কর্মী মতিন হত্যার ২৯ মাসেও বিচার মেলেনি ঢাকা শহরে আমার কোনো বাড়ি নেই, বাবার ফ্ল্যাটেই থাকি: স্পিকার হাফিজ ইসালে সওয়াব মাহফিলে দোয়া ও স্মরণে ভাসলেন মরহুম মইনুল মাস্টার নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায় ও ভূমিহীনদের উন্নয়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকার দুই সিটিসহ চার সিটিতে রোববার থেকে হাম টিকাদান শুরু দৈনিক মানবাধিকার প্রতিদিনের প্রতিনিধি সম্মেলনে: ন্যায় প্রতিষ্ঠায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ঢাকা প্রেসক্লাবের সভাপতির ইস্ট লন্ডনে যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সফল বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক দড়ি বেয়ে মসজিদে যাওয়া প্রায় ১২০ বছর বয়সী অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান আর নেই। সাতক্ষীরায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ আমরা সব ধর্মের মানুষকে এক চোখে দেখি: প্রধানমন্ত্রী বগুড়া সদর উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থী বাদশার পক্ষে জেলা জিসাসের ব্যাপক গণসংযোগ প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন মাহদী আমিন ও ছালেহ শিবলী

কোটালীপাড়ায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জিলানীর মতবিনিময় সভা।

dailydhakamail / ৪৭ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

 

 

পঙ্কজ বিশ্বাস, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:

গোপালগঞ্জ–৩ (কোটালীপাড়া–টুঙ্গিপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী কোটালীপাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

তিনি বলেন, সকলের দেশপ্রেমকে কাজে লাগিয়ে দেশনায়ক তারেক রহমান একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়তে চান। নিজে প্রতিদিন সকাল ৯টায় দপ্তরে উপস্থিত হওয়ার উল্লেখ করে, সরকারি কর্মকর্তাদেরও দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এস এম জিলানী আরও জানান, গোপালগঞ্জের তিনটি আসনই বর্তমানে জাতীয়তাবাদী দলের দখলে রয়েছে এবং এ জেলার মানুষ উন্নয়নের কোনো ক্ষেত্রে বঞ্চিত হবে না। ইতোমধ্যে কোটালীপাড়া–টুঙ্গিপাড়াসহ গোপালগঞ্জ জেলার উন্নয়ন নিয়ে তারেক রহমানের সঙ্গে আলোচনা হয়েছে এবং জেলার উন্নয়নের বিষয়ে আশ্বাস পাওয়া গেছে।

উন্নয়ন পরিকল্পনার বিষয়ে তিনি জানিয়েছেন, কোটালীপাড়া উপজেলার প্রায় ৬০০ কিলোমিটার খাল খননের কাজ বাস্তবায়নের পথে রয়েছে, যা আগামী জুন মাসের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ কাজে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি এবং কোটালীপাড়াকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন।

সভা শেষে সংসদ সদস্য এস এম জিলানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কুমার মৃদুল দাস তাকে চিকিৎসক ও জনবল সংকটসহ বিভিন্ন সমস্যার কথা জানান এবং দ্রুত সমাধানের আশ্বাস পান। পরে তিনি বিভিন্ন ওয়ার্ডে রোগীদের সঙ্গে কথা বলেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com