• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকার দুই সিটিসহ চার সিটিতে রোববার থেকে হাম টিকাদান শুরু দৈনিক মানবাধিকার প্রতিদিনের প্রতিনিধি সম্মেলনে: ন্যায় প্রতিষ্ঠায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ঢাকা প্রেসক্লাবের সভাপতির ইস্ট লন্ডনে যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সফল বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক দড়ি বেয়ে মসজিদে যাওয়া প্রায় ১২০ বছর বয়সী অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান আর নেই। সাতক্ষীরায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ আমরা সব ধর্মের মানুষকে এক চোখে দেখি: প্রধানমন্ত্রী বগুড়া সদর উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থী বাদশার পক্ষে জেলা জিসাসের ব্যাপক গণসংযোগ প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন মাহদী আমিন ও ছালেহ শিবলী দিলারা হাফিজের স্মরণে দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অভিন্ন লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যাশা রাষ্ট্রদূতের সাংবাদিক পরিচয়ে ‘ভাই’ বলায় চটলেন এসিল্যান্ড জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর উদ্যোগে বগুড়া–৬ সদর আসনের উপনির্বাচনে ধানের শীষের পক্ষে গণসংযোগ গণমাধ্যমকর্মীদের ওপর নির্যাতনের তালিকা তৈরি করা হচ্ছে: তথ্যমন্ত্রী লাইসেন্স ছাড়া বা ভুল ক্যাটাগরির যান চালালে জেল-জরিমানা দেশে কোনো তেলের সংকট নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়লো জাহাজ এসো হে বৈশাখ, এসো এসো — বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর পক্ষ থেকে সবাইকে পহেলা বৈশাখ বাংলা নববর্ষের শুভেচ্ছা। বগুড়া সদর উপনির্বাচনে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ করলেন ড্যাব ও এম-ট্যাব নেতৃবৃন্দ

শিবগঞ্জবাসীর স্বপ্নপূরণে নতুন দিগন্ত ৩ কোটি টাকায় আধুনিক ডাকবাংলো নির্মাণ কাজের শুভসূচনা

dailydhakamail / ৫৪ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":3},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

 

মোঃ ইউসুফ মিয়া, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বগুড়ার শিবগঞ্জ উপজেলা সদরে নির্মিত হতে যাচ্ছে একটি আধুনিক ও দৃষ্টিনন্দন ডাকবাংলো। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি–এর উদ্যোগে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত হতে যাচ্ছে এই গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ১২টায় উপজেলা শিশু পার্ক চত্বরে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আধুনিক ডাকবাংলোর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রতিমন্ত্রী। এ সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন,
“শিবগঞ্জসহ সারাদেশের সার্বিক উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একটি আধুনিক ডাকবাংলো নির্মিত হলে সরকারি কর্মকর্তা, সম্মানিত অতিথি ও বিভিন্ন পর্যায়ের আগতদের জন্য উন্নত আবাসন সুবিধা নিশ্চিত হবে। এর ফলে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে।”

উল্লেখ্য, সৃষ্টিলগ্ন থেকে শিবগঞ্জ উপজেলা সদরে কোনো মানসম্মত ডাকবাংলো না থাকায় দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দাদের মাঝে এ নিয়ে আক্ষেপ ছিল। একটি আধুনিক ও সুসজ্জিত ডাকবাংলোর দাবিও ছিল সময়ের। অবশেষে সেই কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবে রূপ নিতে চলেছে, যা শিবগঞ্জের উন্নয়ন অভিযাত্রায় যুক্ত করবে এক নতুন মাইলফলক।

অনুষ্ঠানের এক হৃদয়ছোঁয়া মুহূর্তে গ্রামার স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে প্রতিমন্ত্রীকে সংবর্ধনা প্রদান করে। তাদের উচ্ছ্বাস আর উপস্থিত জনতার করতালিতে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।

শিবগঞ্জবাসীর বহুদিনের প্রত্যাশিত এই আধুনিক ডাকবাংলো শুধু একটি অবকাঠামো নয়—এটি উন্নয়ন, সম্ভাবনা ও অগ্রগতির প্রতীক হয়ে উঠবে বলে মনে করছেন স্থানীয়রা। নতুন এই স্থাপনা প্রশাসনিক কার্যক্রমকে যেমন শক্তিশালী করবে, তেমনি শিবগঞ্জকে এগিয়ে নেবে একটি আধুনিক ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলার পথে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com