• মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম
ঢাকার দুই সিটিসহ চার সিটিতে রোববার থেকে হাম টিকাদান শুরু দৈনিক মানবাধিকার প্রতিদিনের প্রতিনিধি সম্মেলনে: ন্যায় প্রতিষ্ঠায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ঢাকা প্রেসক্লাবের সভাপতির ইস্ট লন্ডনে যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সফল বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক দড়ি বেয়ে মসজিদে যাওয়া প্রায় ১২০ বছর বয়সী অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান আর নেই। সাতক্ষীরায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ আমরা সব ধর্মের মানুষকে এক চোখে দেখি: প্রধানমন্ত্রী বগুড়া সদর উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থী বাদশার পক্ষে জেলা জিসাসের ব্যাপক গণসংযোগ প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন মাহদী আমিন ও ছালেহ শিবলী দিলারা হাফিজের স্মরণে দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অভিন্ন লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যাশা রাষ্ট্রদূতের সাংবাদিক পরিচয়ে ‘ভাই’ বলায় চটলেন এসিল্যান্ড জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর উদ্যোগে বগুড়া–৬ সদর আসনের উপনির্বাচনে ধানের শীষের পক্ষে গণসংযোগ গণমাধ্যমকর্মীদের ওপর নির্যাতনের তালিকা তৈরি করা হচ্ছে: তথ্যমন্ত্রী লাইসেন্স ছাড়া বা ভুল ক্যাটাগরির যান চালালে জেল-জরিমানা দেশে কোনো তেলের সংকট নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়লো জাহাজ এসো হে বৈশাখ, এসো এসো — বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর পক্ষ থেকে সবাইকে পহেলা বৈশাখ বাংলা নববর্ষের শুভেচ্ছা। বগুড়া সদর উপনির্বাচনে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ করলেন ড্যাব ও এম-ট্যাব নেতৃবৃন্দ

চৌহালীতে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন নবনির্বাচিত এমপি আমিরুল ইসলাম খান আলীম

dailydhakamail / ৪০ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

 

মাহমুদুল হাসান, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের চৌহালীতে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আমিরুল ইসলাম খান আলীম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর শুক্রবার সকালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে উষ্ণ শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বিনিময়ে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ জাহিদ মোল্লা, সাধারণ সম্পাদক ক্বারী ময়নুল ইসলাম, সহ-সভাপতি আনোয়ার হোসেন ভিপি, যুগ্ম সম্পাদক মোঃ শামীম মাহমুদ, বিটিভির প্রয়োজক মোঃ লুৎফর রহমান রবিন, সহ-সভাপতি মোঃ আরিফ মাস্টার, খাষপুখুরিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান এবং জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতাকর্মীসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ আমিরুল ইসলাম খান আলীম নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতি দেন। তিনি বলেন,
“দলের নামে কেউ চাঁদাবাজি বা দখল-বাজি করলে তাকে আইনের আওতায় আনা হবে। জনগণের টাকা ও সম্পদ কেউ দখল করতে পারবে না।”

এছাড়াও তিনি ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে সাংবাদিকদের জানান, বাল্বকহেডের প্রভাবে চৌহালীর যমুনায় ভাঙন শুরু হয়েছে। তিনি আশ্বাস দেন, ভাঙন রোধে দ্রুত এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে, যাতে স্থানীয় জনপদ নিরাপদ ও স্থায়ীভাবে রক্ষা পাওয়া যায়।

নবনির্বাচিত এমপির এই উদ্যোগ ও আন্তরিক প্রতিশ্রুতি চৌহালীবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। স্থানীয়রা বিশ্বাস করছেন, আমিরুল ইসলাম খান আলীমের নেতৃত্বে চৌহালী এগিয়ে যাবে উন্নয়নের পথে এবং জনগণের কল্যাণে স্থায়ী পরিবর্তন ঘটবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com