• শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম
অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া শেরপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী। রুমায় দুর্গম আমইপাড়ায় সুপেয় পানির ট্যাংক দিল রুমা জোন বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা চালিয়ে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরলেন মাহদী আমিন আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই সরকার জনপ্রিয়তার শীর্ষে ডাবের পানিতে চেতনানাশক’ মিশিয়ে মানুষকে অজ্ঞান: নওগাঁয় প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, অটোরিকশা উদ্ধার পেকুয়ায় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দুর্গত এলাকা পরিদর্শন চুয়াডাঙ্গায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, সামারি ট্রায়ালে এক বছরের কারাদণ্ড ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান দেশের চার বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা চট্টগ্রাম শহর ও জঙ্গল সলিমপুরে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু

বগুড়ার শেরপুরে উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার প্রাণবন্ত শুভেচ্ছা ও ইফতার অনুষ্ঠান।

dailydhakamail / ৭১ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

মোঃ তাজুল ইসলাম নিজস্ব প্রতিবেদক:-
বগুড়ার শেরপুরে কর্মরত সাংবাদিকদের সংগঠন উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থা এর উদ্যোগে প্রাণবন্ত শুভেচ্ছা বিনিময় আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে সংস্থার সকল সদস্যসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংস্থার সভাপতি তাজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন,“উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক ঐক্য এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা আমাদের সদস্যদের ঐক্যবদ্ধ থেকে সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করার আহ্বান জানাই।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র যুবদল এর ভাইস প্রেসিডেন্ট দেওয়ান আব্দুল বাছেদ।
তিনি উচ্ছ্বাস ও উদ্দীপনায় ভরা কণ্ঠে বলেন,“সাংবাদিকরা হলো সমাজের প্রকৃত দর্পণ। আপনারা যখন সত্য ও ন্যায়ের কণ্ঠ তুলে ধরবেন, তখন সমাজ হবে আরও জাগ্রত, মানুষ পাবেন সঠিক তথ্য এবং অন্যায়-দুর্নীতি-শোষণের বিরুদ্ধে সাহসী প্রতিবাদ গড়ে উঠবে। এটি শুধুমাত্র গণমাধ্যমকর্মীর শক্তি নয়, বরং পুরো জাতির শক্তিকে প্রজ্বলিত করে।
দেশের গণতন্ত্র, মানবাধিকার ও স্বাধীন সাংবাদিকতার জন্য যে নিঃস্বার্থ পরিশ্রম করছেন, তা আমাদের সকলের জন্য গর্বের। সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি একটি মহৎ দায়িত্ব, একটি প্রতিশ্রুতি, যা আপনাদের সমাজ, দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যাবে। আপনারা যখন সাহসী ও নিরপেক্ষ থাকবেন, তখন সত্যিই জাতি এগিয়ে যাবে।”

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, শেরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও শেরপুর পৌরসভার বারবার নির্বাচিত সাবেক মেয়র জননেতা জানে আলম খোকা। তিনি সাংবাদিকদের সমাজের বিবেক আখ্যায়িত করে বলেন,> “সাংবাদিকরা যদি নিরপেক্ষ ও সাহসী ভূমিকা পালন করেন, তাহলে দেশ ও জাতি উপকৃত হয়। গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্রও শক্তিশালী হয়। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে সবাইকে একসাথে কাজ করতে হবে।”
তিনি আরও যোগ করেন, “সাংবাদিকদের নিরাপত্তা, পেশাগত মর্যাদা ও স্বাধীনতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।”

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন গণমাধ্যমকর্মী এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। আলোচনা শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সবশেষে ইফতার মাহফিলে অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সমাপ্তি পায়। উপস্থিত অতিথিরা মনে করেন, এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি এবং পারস্পরিক সহযোগিতার বন্ধনকে আরও দৃঢ় করেছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com