• শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম
অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া শেরপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী। রুমায় দুর্গম আমইপাড়ায় সুপেয় পানির ট্যাংক দিল রুমা জোন বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা চালিয়ে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরলেন মাহদী আমিন আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই সরকার জনপ্রিয়তার শীর্ষে ডাবের পানিতে চেতনানাশক’ মিশিয়ে মানুষকে অজ্ঞান: নওগাঁয় প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, অটোরিকশা উদ্ধার পেকুয়ায় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দুর্গত এলাকা পরিদর্শন চুয়াডাঙ্গায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, সামারি ট্রায়ালে এক বছরের কারাদণ্ড ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান দেশের চার বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা চট্টগ্রাম শহর ও জঙ্গল সলিমপুরে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু

শাজাহানপুরে দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু

dailydhakamail / ৬৮ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

এম. এ. আরিফ চৌধুরী, নিজস্ব প্রতিবেদক:–

বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া রহিমাবাদ উত্তরপাড়া গ্রামে দুঃস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি অসহায় ও নিম্নআয়ের মানুষের হাতে ইফতার সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন। পরে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

স্থানীয় অবসরপ্রাপ্ত সেনা সদস্য সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি বজলুর রহমান নিলু, সদস্য শফিকুল ইসলাম শফিক, এমরান হোসেন এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান অটল।

বিএনপি নেতা রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, বিএনপি নেতা খাইরুল ইসলাম ও আমিনুর রহমান, গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, শাজাহানপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, গাবতলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজা উদ্দিন সুজা, যুবদল নেতা মিল্টন হোসেন, আজিজুর রহমান, শহিদুল ইসলাম হলুদ, জাহিদুল ইসলাম গিট্টু, স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজুল ইসলাম সবুজ, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, ছাত্রদল নেতা আব্দুল আহাদ, রেজায়ে রাব্বী, রিমু আহম্মেদসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আগত দুঃস্থ মানুষেরা এ উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com