• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

মোকামতলায় মহাবিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

dailydhakamail / ৮৯ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

মোঃ ইউসুফ মিয়া, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় উচ্চশিক্ষার দ্বার উন্মোচনের লক্ষ্যে ‘মোকামতলা মীর শাহে আলম–ছাত্তার তালুকদার মহাবিদ্যালয়’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি এই মহাবিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, “গ্রামের মেধাবী শিক্ষার্থীদের শহরমুখী না করে নিজ এলাকায় উন্নত শিক্ষার পরিবেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। শিক্ষা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই গ্রামীণ জনপদে শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও সম্প্রসারণ সরকারের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার।”

তিনি আরও আশ্বস্ত করে বলেন, আধুনিক অবকাঠামো, যুগোপযোগী শিক্ষা-সুবিধা ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করে এই মহাবিদ্যালয়কে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, সুধীজন এবং বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মোকামতলা ও আশপাশের এলাকার শিক্ষার্থীদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল একটি মানসম্মত কলেজ প্রতিষ্ঠা। এই মহাবিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে সেই স্বপ্ন বাস্তবায়নের পথে এক ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হলো, যা স্থানীয় শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথকে আরও সুগম করবে।

কর্তৃপক্ষ জানায়, দ্রুত সময়ের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করে পাঠদান কার্যক্রম চালুর লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করে স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীরা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম মোকামতলা কেন্দ্রীয় জামে মসজিদ, কেন্দ্রীয় সার্বজনীন মন্দির এবং বাজারের বিভিন্ন অবকাঠামোগত সমস্যা সরেজমিনে পরিদর্শন করেন।

এ সময় তিনি এলাকাবাসীর নাগরিক ভোগান্তি লাঘব এবং দীর্ঘদিনের সমস্যাগুলো দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com