• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

শেরপুরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

dailydhakamail / ১১৭ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

 

মোঃ তাজুল ইসলাম
জেলা প্রতিনিধি, বগুড়া:

বগুড়া জেলার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের রণবীর বালা এলাকায় অবস্থিত রণবীর বালা জামে মসজিদ প্রাঙ্গণে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) আয়োজিত এ অনুষ্ঠানের উদ্যোগ নেন সুমন, মিল্লাত, জিয়া, রাজু ও মিঠু। অনুষ্ঠানে রণবীর বালা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় এলাকাবাসী ও ধর্মপ্রাণ মুসল্লিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, শেরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং শেরপুর পৌরসভার বারবার নির্বাচিত মেয়র, জনপ্রিয় জননেতা জানে আলম খোকা। ইফতারের পূর্বে তিনি সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। এ মাস মানুষকে অন্যের প্রতি সহানুভূতিশীল হতে উদ্বুদ্ধ করে। সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারে এ ধরনের ধর্মীয় আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান এবং তাদের এ মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

ইফতারের পর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। উপস্থিত সকলে আয়োজকদের এমন প্রশংসনীয় উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com