• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীর পলাশে বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩ বগুড়ায় খেজুরের গুদামে আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর নির্দেশনা ত্রয়োদশ সংসদ নির্বাচন গণতন্ত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে: স্পিকার গাইবান্ধায় ৫ জনসহ সারাদেশে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু বজ্রপাতে চার গরুর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন বগুড়ায় এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কলেজছাত্রী আটক শেরপুরে সনাতন ধর্মীয় অনুষ্ঠানে বাৎসরিক অধিবেশন অনুষ্ঠিত সামান্য পাওনা টাকার দাবিতে ঝরল প্রাণ, শেরপুরে বৃদ্ধ নিহত এসআই রোখসানাকে ‘ম্যাডাম’ সম্বোধন করায় যুবক আটক, মুচলেকায় মুক্তি। অব্যবহৃত ২০০ সরকারি ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় ইউনেসকোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী নোয়াবের সঙ্গে বৈঠক: সংবাদপত্রের স্বাধীনতার প্রতি দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ঢাকার প্রথম নারী ডিসি হলেন ফরিদা খানম পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে সিদ্ধান্ত বৃহস্পতিবার: সড়কমন্ত্রী পদ্মা নদীতে টহলরত নৌ পুলিশের ওপর হামলা, ওসিসহ ৫ পুলিশ সদস্য গুলিবিদ্ধ কেনা দামের থেকে কমে তেলের দাম সমন্বয় করেছি: জ্বালানিমন্ত্রী এলপিজির দাম নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার: সংসদে জ্বালানি মন্ত্রী।

রমজানকে ঘিরে বগুড়া শেরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

dailydhakamail / ৫৪ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

মোঃ তাজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:–

বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস)-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ ২০২৬) বিকাল ৩টায় উপজেলার অডিটোরিয়ামে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয় ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক-কর্মচারী, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরুয়া দহপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম জিন্নাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৪০ শেরপুর-ধনুট-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ।

অনুষ্ঠানের শুরুতেই শিক্ষক-কর্মচারীবৃন্দ প্রধান অতিথিসহ আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন এবং তাদেরকে সম্মানসূচক ব্যাচ পরিয়ে দেন।

এ সময় অতিথিরা শিক্ষক সমাজের ঐক্য, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকার উপর গুরুত্বারোপ করেন।

ইফতারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, শেরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও শেরপুর পৌরসভার বারবার নির্বাচিত সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির উন্নত সদস্য মাহবুবুর রহমান হারেজ।

এছাড়াও উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা ভূমি কর্মকর্তা ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, এমপি পুত্র ও যুব সমাজের আইকন আসিফ সিরাজ রব্বানী, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, সাংগঠনিক সম্পাদক মমিন, শফিকুল ইসলাম শফিক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেরপুর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম মন্ডল, অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য আত্মশুদ্ধি, সংযম ও ভ্রাতৃত্ববোধের মাস। এই মাসে এমন আয়োজন পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শিক্ষক সমাজ জাতির মেরুদণ্ড—তাদের ঐক্যবদ্ধ উদ্যোগে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক উন্নয়ন আরও গতিশীল হবে বলে বক্তারা আশাবাদ প্রকাশ করেন।

শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয় এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার মাহফিল সম্পন্ন হয়।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com