• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে জাকির সভাপতি ও জাহিদুর সাধারণ সম্পাদক নির্বাচিত

dailydhakamail / ৮০ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৪ মার্চ, ২০২৬

 

নয়ন রায় যশোর প্রতিনিধি :-

যশোরের মণিরামপুরে উৎসবমুখর পরিবেশে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে জাতীয় দৈনিক ‘নাগরিক ভাবনা’র উপজেলা প্রতিনিধি মো. জাকির হোসেন এবং সাধারণ সম্পাদক পদে জাতীয় দৈনিক ‘জবাবদিহি’ ও জেটিভির প্রতিনিধি মো. জাহিদুর রহমান নির্বাচিত হয়েছেন।

 

গত (১২ মার্চ) ক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা এবং নবনির্বাচিত কমিটিকে শপথ পাঠ করানোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়।

সাত সদস্যবিশিষ্ট এই নবনির্বাচিত কমিটির অন্যান্যরা হলেন—দপ্তর সম্পাদক বিএম সাব্বির হাসান (স্টাফ রিপোর্টার, প্রতিদিনের কণ্ঠ), কোষাধ্যক্ষ মো. আব্দুল আলিম (প্রতিনিধি, দৈনিক সকালের বার্তা), সাংগঠনিক সম্পাদক এসএম ফারুকুল ইসলাম (প্রতিনিধি, দৈনিক দেশ বুলেটিন), প্রচার সম্পাদক মো. তহিদুল ইসলাম (স্টাফ রিপোর্টার, সোনালী নিউজ টিভি) এবং নির্বাহী সদস্য প্রদীপ কুমার মণ্ডল (প্রতিনিধি, দ্য ডেইলি ট্রাইব্যুনাল)।

দ্বিবার্ষিক এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন নুর ইসলাম ও সুমন চক্রবর্তী। নির্বাচন চলাকালীন মণিরামপুর থানা পুলিশের একটি দল সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে। নির্বাচনটি পরিদর্শন করেন মণিরামপুর ফায়ার সার্ভিস কর্মকর্তা সাফায়ত হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আহসান হাবিব লিটন, সম্ভাব্য পৌর মেয়র পদপ্রার্থী মাওলানা মহিউল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক রিয়াদ হোসেন, বিএনপি নেতা রফিকুল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি ইবাদুল ইসলাম মনু।

এ সময় আরও উপস্থিত ছিলেন আরজেএফ-এর কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব সাজ্জাদ আলম খান সজল, নড়াইল জেলা কমিটির দপ্তর সম্পাদক রিপন বিশ্বাস, জেলা নির্বাহী সদস্য সৈয়দ ওয়াহিদুল রহমান (মুকুল)সহ মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সুমন চক্রবর্তী এবং প্রতিষ্ঠাতা সদস্য নুর ইসলাম, এসএম তাজামুল হুসাইন, তহিদুল ইসলাম ও আব্দুল্লাহ আল-মামুন।

নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, ক্লাবের বৃহত্তর স্বার্থে বিজয়ী ও পরাজিত প্রার্থীরা সম্মিলিতভাবে আগামী দুই বছর ক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের কল্যাণে দায়িত্ব পালন করবেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com