• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

শহীদ গাজীউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় শেরপুরের দরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ।

dailydhakamail / ৯১ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

মোঃ তাজুল ইসলাম নিজস্ব প্রতিবেদক :–

বগুড়ার শেরপুর উপজেলায় মরহুম শহীদ গাজীউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ ২০২৬) বাদ মাগরিব শেরপুর পৌরসভার কলেজ রোড এলাকায় প্রায় শতাধিক অসহায় পরিবারের মাঝে এই ঈদসামগ্রী বিতরণ করা হয়।

জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, শেরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও শেরপুর পৌরসভার বারবার নির্বাচিত মেয়র জনপ্রিয় জননেতা আলহাজ জানে আলম খোকা এবং শেরপুর উপজেলা বিএনপির সদস্য ও কুসুম্বী ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান শাহ আলম পান্নার পিতা মরহুম শহীদ গাজীউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।

ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় মানুষের হাতে ঈদের উপহার তুলে দেন জননেতা আলহাজ জানে আলম খোকা। এ সময় তিনি বলেন, মরহুম শহীদ গাজীউর রহমান ছিলেন একজন মানবিক ও সমাজসেবী মানুষ। তাঁর স্মৃতিকে সম্মান জানাতে এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও এ ধরনের মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসা উচিত।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুসুম্বী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম পান্না, শেরপুর কলেজের সাবেক প্রভাষক আলামিন, শেরপুর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জসিম মণ্ডল, শেরপুর পৌর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সামিউল আলম তুষার, শেরপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী মণ্ডল, শেরপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম সম্রাট, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিউল আলম সবুজ, শেরপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান পাপ্পু, শেরপুর পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাব্বি, শেরপুর কলেজ শাখা ছাত্রদলের সভাপতি তৌহিদ রিফাতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ঈদসামগ্রী হিসেবে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে চিনি, লাচ্ছা সেমাইসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ঈদের আগে এমন সহায়তা পেয়ে সুবিধাভোগী পরিবারগুলো আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মরহুম শহীদ গাজীউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com